ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তৎপরতায় তেহরান থেকে ফিরছেন ১০০ বাংলাদেশি
ইসরায়েল ও ইরানের মধ্যে গত ৫ দিন ধরে সংঘাত চলছে। এমতাবস্থায় ইরানের রাজধানী তেহরানে বসবাসকারী ৪০০ বাংলাদেশির মধ্যে ১০০ জন দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছে। দ্রুতই তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রুহুল আলম সিদ্দীকি।
আজ মঙ্গলবার (১৭ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি এবং প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে সংবাদ সম্মেলনটির আয়োজন করা হয়।
ভারপ্রাপ্ত সচিব বলেন, “ইরানে সরকারি হিসেবে দুই হাজারের মতো বাংলাদেশি থাকলেও মারাত্মক নিরাপত্তা হুমকিতে রয়েছে তেহরানে বসবাসকারীরা। এর মধ্যে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা পরিবারসহ ৪০ জন রয়েছেন। এরই মধ্যে রাষ্ট্রদূতকে পরিবারসহ নিরাপদ স্থানে নেওয়া হয়েছে।”
রুহুল আলম সিদ্দীকি বলেন, “ইরানের ওপর নিষেধাজ্ঞার কারণে টাকা লেনদেন কঠিন হয়ে পড়েছে। সে কারণে অর্থের পর্যাপ্ত ঘাটতি রয়েছে। সেখানে টাকা পাঠানোর চেষ্টা চলছে। এ ছাড়া, দূতাবাসের হাতে থাকা টাকা দিয়ে স্থানান্তরের কাজ শুরু হয়েছে। সম্পূর্ণ সরকারি খরচে যোগাযোগকারীদের নিরাপদে থাকার ব্যবস্থা করছে সরকার।”
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই সচিব আরও বলেন, “সারাদেশে বৈধ দুই হাজারেরর মতো বাংলাদেশি বসবাস করে। একটা শ্রেণি রয়েছেন যারা সেখানে ইরানী নারীদের বিয়ে করে থাকছেন। আর এক শ্রেণি রয়েছেন তারা মাছ ধরার কাজ করে থাকেন।”
এর বাইরেও অবৈধভাবে অনেকে বসবাস করেন বলে জানান তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ