ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
গুগল-ফেসবুকের যে প্রক্রিয়া সহজ করল বাংলাদেশ ব্যাংক
গুগল, ফেসবুকসহ বিদেশি গণমাধ্যমে বিজ্ঞাপন প্রদানের বিল পরিশোধের প্রক্রিয়া সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে দেশীয় প্রতিষ্ঠানগুলো স্থানীয় বিজ্ঞাপন এজেন্সির মাধ্যমে এসব আন্তর্জাতিক মাধ্যমে বিল পরিশোধ করতে পারবে। এ জন্য আর আলাদাভাবে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনের প্রয়োজন হবে না।
আজ মঙ্গলবার (১৭ জুন) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ‘এতদিন বাংলাদেশের ব্যবসায়ীরা চাইলে সরাসরি বিদেশে বিজ্ঞাপন দিতে পারতেন এবং সেই অর্থ তাদের পক্ষে ব্যাংকগুলো পাঠাতে পারত। যদি সেই বিজ্ঞাপন দেওয়া হতো এজেন্সির মাধ্যমে, তাহলে ব্যাংকগুলোকে আলাদা অনুমোদন নিতে হতো।’
বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনায় বলা হয়েছে, দেশীয় কোনো প্রতিষ্ঠান যদি স্থানীয় বিজ্ঞাপন এজেন্সির মাধ্যমে বিদেশি মাধ্যমে বিজ্ঞাপন প্রকাশ করে, সেক্ষেত্রে বিজ্ঞাপনের অর্থ বিদেশে পাঠাতে আর কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন লাগবে না। এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকগুলো সরাসরি বিজ্ঞাপন এজেন্সির গ্রাহকদের পক্ষে অর্থ পরিশোধ করতে পারবে। তবে অর্থ পাঠানোর আগে কিছু নির্ধারিত আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে।
সংশ্লিষ্টরা বলছেন, গুগল, ফেসবুক বা মেটার মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বিজ্ঞাপন দেওয়া এখন আধুনিক বিপণনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে। নতুন এ নীতিমালায় এ ধরনের রেমিট্যান্স পাঠানো আরও সহজ ও ঝামেলামুক্ত হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)