ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
মডেল সিমি হত্যার চাঞ্চল্যকর তথ্য দিলেন তার প্রেমিক
ভারতে হরিয়ানার পানিপথে একটি অ্যালবাম শুটে গিয়ে নিখোঁজ মডেল শীতল চৌধুরী ওরফে সিমির গলা কাটা দেহ উদ্ধারের পর চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। নিখোঁজ হওয়ার দুই দিন পর সিমির মরদেহ উদ্ধার হয়। এর পরদিন চিকিৎসাধীন অবস্থায় পুলিশের কাছে চাঞ্চল্যকর স্বীকারোক্তি দিলেন তার প্রেমিক সুনীল। তিনি পুলিশকে জানিয়েছেন, তিনিই সিমিকে খুন করেছেন এবং প্রমাণ লোপাট করতে গাড়িসহ দেহ খালে ফেলে দিয়েছেন।
পুলিশ জানায়, ১৫ জুন পানিপথের একটি খাল থেকে সুনীলের গাড়ি উদ্ধার করা হয়। গাড়িতে মৃতদেহ না থাকায় প্রথমে তিনি দাবি করেন, দুর্ঘটনার কারণে গাড়ি খালে পড়ে যায়। এতে সিমি ডুবে গেলেও সুনীল সাঁতরে উঠে বাঁচেন।
কিন্তু ১৬ জুন সোনিপতের খারখোদা অঞ্চলের খালে একটি গলা কাটা দেহ ভেসে ওঠে। শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন দেখে পুলিশের সন্দেহ ঘনীভূত হয়। পরে দেহের উল্কিচিহ্ন দেখে সেটি শনাক্ত করা হয় শীতল চৌধুরী ওরফে সিমির দেহ হিসেবে।
এরপর পুলিশি জেরায় সুনীল স্বীকার করেন, শনিবার রাত সাড়ে ১০টার দিকে সিমির সঙ্গে দেখা করতে যান তিনি। গাড়িতে ওঠানোর পর দুজনের মধ্যে তীব্র কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সিমি তাঁকে চড় মারলে রাগের বশে ধারাল অস্ত্র দিয়ে একাধিকবার আঘাত করেন তিনি। ঘটনাস্থলেই সিমির মৃত্যু হয়। এরপর তাঁর দেহ গাড়িতে তুলেই এলাকা ছাড়েন সুনীল।
পুলিশ সূত্র জানায়, প্রায় ছয় বছর আগে করনালের একটি হোটেলে কাজ করার সময় সিমির সঙ্গে সুনীলের পরিচয় হয়। সেখান থেকেই তাদের সম্পর্ক গড়ে ওঠে। দুই সন্তানের বাবা সিমি একসময় সিমিকে বিয়ের প্রস্তাব দেন। কিন্তু সুনীল যে বিবাহিত তা জানতে পেরে সিমি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এছাড়া, সিমি নিজেও বিবাহিত এবং তাঁর পাঁচ মাসের একটি সন্তান রয়েছে।
ঘটনার রাতে ১:৩০টার দিকে সিমি তাঁর বোন নেহাকে ভিডিও কল করে জানান, সুনীল তাঁকে মারধর করছে। এরপরই তাঁর ফোন বন্ধ হয়ে যায়।
এই মুহূর্তে সুনীল পানিপথের এক হাসপাতালে ভর্তি। সেখানেই পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করে এই চাঞ্চল্যকর স্বীকারোক্তি আদায় করেছে। পুলিশ জানিয়েছে, সুনীল গোটা ঘটনাটিকে দুর্ঘটনা বলে চালানোর ছক কষলেও শেষপর্যন্ত ধরা পড়েছেন। এই ঘটনা স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক