ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ইরান-ইসরায়েল সংঘাতে হস্তক্ষেপ কাতারের
ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর ইসরায়েলের সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে কাতার। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হামলাটিকে ‘অপরিণামদর্শী’ উল্লেখ করে বলেছেন, এই ধরনের পদক্ষেপ ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।
মঙ্গলবার (১৭ জুন) দোহায় এক সংবাদ সম্মেলনে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি এ কথা জানান। তিনি বলেন, চলমান ইসরায়েল-ইরান সংঘাত নিরসনে কাতার এখন মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে এবং দোহায় সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা চলছে।
আনসারি আরও বলেন, এই হামলার সময়টি অত্যন্ত সংবেদনশীল, কারণ ইরান ও যুক্তরাষ্ট্র ইতিবাচক কূটনৈতিক অগ্রগতি অর্জনের পথে রয়েছে এবং তাতে অনেক আঞ্চলিক শক্তিও সম্পৃক্ত।
কাতারের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে এবং বিশ্বাস করে, একটি সমঝোতায় পৌঁছানোর ব্যাপারে আমেরিকার আগ্রহ রয়েছে।
তিনি বলেন, “আমরা ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি এবং শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজতে মধ্যস্থতা চালিয়ে যাব।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক