ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ট্রাম্প ‘আগুনে ঘি ঢালছেন’ — ইরান-ইসরায়েল ইস্যুতে চীনের কড়া সমালোচনা
ইরান ও ইসরায়েলের মধ্যকার উত্তেজনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে চীন। চীনের দাবি এই সংঘাত আরও ঘনীভূত হওয়ার পেছনে ট্রাম্পের উস্কানিমূলক ভূমিকা রয়েছে।
বেইজিংয়ে মঙ্গলবার এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, “আগুনে ঘি ঢালা, হুমকি দেওয়া কিংবা চাপ সৃষ্টি করা কখনো পরিস্থিতি স্বাভাবিক করতে পারে না। বরং এটি সংঘাতকে আরও জটিল করে তুলতে পারে।”
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে তেহরানের নাগরিকদের ‘অবিলম্বে সরে যাওয়ার’ পরামর্শ দেন ট্রাম্প যা ইরানসহ আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে।
এদিকে কানাডায় চলমান জি৭ সম্মেলন শেষ না করেই হঠাৎ করেই ওয়াশিংটনে ফিরে যান ট্রাম্প। এ নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বলেন, ইরান-ইসরায়েল সংঘাত নিরসনে যুদ্ধবিরতির লক্ষ্যে আলোচনায় বসার জন্যই প্রেসিডেন্ট ট্রাম্পের এই তড়িঘড়ি ফেরা।
তবে এই বক্তব্যকে ‘ভুল এবং প্রচারমূলক’ বলে উড়িয়ে দিয়েছেন ট্রাম্প। নিজের সোশ্যাল প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি বলেন, “প্রচারপ্রিয় ফরাসি প্রেসিডেন্ট যুদ্ধবিরতির কথা বানিয়ে বলেছেন। আমি যুদ্ধবিরতির চেয়েও বড় কিছু নিয়ে কাজ করছি।”
সিএনএন ও আল-জাজিরার বরাতে জানা গেছে, এই সংকট নিরসনে শিগগিরই ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনার জন্য তাঁর ভাইস প্রেসিডেন্ট ও একজন মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূতকে পাঠাতে পারেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক