ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
মধ্যপ্রাচ্য সংঘাতে নতুন মোড়: ২১ মুসলিম দেশ ইরানের সমর্থনে
ইরানে অতর্কিতভাবে ইসরায়েলি হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যজুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। এমন পরিস্থিতিতে ইসরায়েলের বিপক্ষে গিয়ে ইরানের পক্ষ নিয়েছে ২১টি মুসলিম দেশ। মিশরের নেতৃত্বে গঠিত গ্রুপটি ইসরায়েলের ইরানের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে। একইসঙ্গে জরুরি ভিত্তিতে উত্তেজনা হ্রাস এবং মধ্যপ্রাচ্যের সবার পারমাণবিক নিরস্ত্রীকরণেরও আহ্বান জানিয়েছে দেশগুলো।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এই গ্রুপটি ‘বাছাইহীনভাবে মধ্যপ্রাচ্যের সবাই’ এই বাক্য ব্যবহার করে মূলত ইসরায়েলের পারমাণবিক কর্মসূচির প্রতি ইঙ্গিত করেছে। এর অর্থ হলো, ইসরায়েলকেও পরমাণু অস্ত্র প্রাপ্তির চেষ্টা থেকে সরে আসতে হবে।
পাশাপাশি গ্রুপটি সতর্ক করে বলেছে, সংঘাত আরও ভয়াবহ রূপ নিতে পারে, যা পুরো অঞ্চলকে অস্থিরতার দিকে ঠেলে দিতে পারে। অবিলম্বে একটি সমন্বিত ও দায়িত্বশীল পদক্ষেপ নেওয়া জরুরি বলেও তারা মনে করে।
মধ্যপ্রাচ্যকে একটি পরমাণু অস্ত্রমুক্ত অঞ্চল হিসেবে গড়ে তোলার জন্য এবং এই অঞ্চলের সব রাষ্ট্রকে পারমাণবিক অস্ত্র নিরস্ত্রীকরণ চুক্তি (এনপিটি)-তে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছে এই ২১ মুসলিম দেশের নবগঠিত গ্রুপটি।
গ্রুপটিতে স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে রয়েছে—আলজেরিয়া, বাহরাইন, ব্রুনাই, চাদ, কোমোরোস, জিবুতি, মিশর, গাম্বিয়া, ইরাক, জর্ডান, কুয়েত, লিবিয়া, মৌরিতানিয়া, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, সুদান, সংযুক্ত আরব আমিরাত এবং সোমালিয়া।
প্রসঙ্গত, গত ১২ জুন দিনগত রাতে ইসরায়েল অতর্কিতভাবে ইরানে 'অপারেশন রাইজিং লায়ন' নামের বিমান হামলা শুরু করে। এই অভিযানে রাজধানী তেহরানসহ ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা, পরমাণু গবেষণা কেন্দ্র ও আবাসিক স্থাপনায় হামলা চালায় ইহুদিবাদী সেনারা।
সেই দিন থেকে চলমান সংঘাতে এখন পর্যন্ত উভয় দেশের অনেকে নিহত ও আহত হলেও এই সহিংস পরিস্থিতি থামাতে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক উদ্যোগ নেওয়া হয়নি। ২১ মুসলিম দেশের এই সম্মিলিত বিবৃতি চলমান উত্তেজনার প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে