ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
নাগরিকদের ‘অবিলম্বে’ ইসরায়েল ছাড়ার নির্দেশ চীনা দূতাবাসের
ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান তীব্র সংঘাতের প্রেক্ষাপটে চীনের দূতাবাস দেশটিতে অবস্থানরত চীনা নাগরিকদের ‘অবিলম্বে’ ইসরায়েল ত্যাগ করার নির্দেশনা দিয়েছে।
মঙ্গলবার (১৭ জুন) একটি উয়েচ্যাট বিবৃতিতে দূতাবাস জানায়, “ইসরায়েলে অবস্থানরত চীনা মিশন নাগরিকদের তাদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার শর্তে যত দ্রুত সম্ভব স্থলপথে দেশত্যাগ করার পরামর্শ দিচ্ছে।”
বিবৃতিতে আরও বলা হয়, নাগরিকদের জর্ডানের দিকে অগ্রসর হতে উৎসাহিত করা হচ্ছে কারণ সংঘাত ক্রমেই তীব্র আকার ধারণ করছে। ইতোমধ্যে বহু বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়েছে, হতাহতের সংখ্যা বেড়েছে এবং নিরাপত্তা পরিস্থিতি দিনকে দিন আরও সংকটজনক হয়ে উঠছে।
অন্যদিকে হোয়াইট হাউজের ‘সিচুয়েশন রুমে’ হঠাৎ জরুরি বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার (১৬ জুন) তিনি জি-৭ সম্মেলনে অংশ নিতে কানাডায় ছিলেন। তবে সংকটের গুরুত্ব বিবেচনায় সফর সংক্ষিপ্ত করে যুক্তরাষ্ট্রে ফিরে বৈঠক আহ্বান করেছেন তিনি।
তথ্য : বিবিসি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর