ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
ইসরায়েলের আকাশে মুহুর্মুহু বিস্ফোরণ, বাজছে সাইরেন
ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়ছে। সোমবার (১৬ জুন) ভোররাত থেকে ইসরায়েলে ইরানের একের পর এক হামলা শুরু হয়েছে এবং তা এখনো চলছে বলে জানা গেছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা করছে। রয়টার্স সংবাদ সংস্থা জানিয়েছে, তেল আবিবের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।
এদিকে, টাইমস অব ইসরায়েল জানিয়েছে, মধ্য ইসরায়েলে বিমান হামলার সাইরেন বাজছে। গণমাধ্যমটি এর আগে দখলদার বাহিনী ইরান থেকে নিক্ষেপ করা ড্রোন ভূপাতিত করার খবর দিয়েছিল এবং দাবি করেছিল, ইরানের হামলায় কোনো হতাহত হয়নি।
ইরান-ইসরায়েল ক্রমবর্ধমান সংঘাতের প্রেক্ষিতে আন্তর্জাতিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে। সোমবার এক ফোনালাপে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এই সংঘাত তাৎক্ষণিকভাবে থামানোর আহ্বান জানিয়েছেন। ইরানের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ও বিশ্বখ্যাত চলচ্চিত্র নির্মাতারাও সোমবার এক যৌথ বিবৃতিতে তেহরান ও তেল আবিবের মধ্যে চলমান যুদ্ধবিরোধী সংঘাত অবসানের জন্য দৃঢ় আহ্বান জানিয়েছেন।
এদিকে, ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার মধ্যে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস নিমিটজ দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের দিকে যাত্রা শুরু করেছে। জাহাজ ট্র্যাকিং ওয়েবসাইট মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সোমবার সকালে মার্কিন এই রণতরি দক্ষিণ চীন সাগর ত্যাগ করে পশ্চিমদিকে যাত্রা করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ