ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
আধুনিক ভাষা ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি আনছারুল, সম্পাদক বিপুল
ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আধুনিক ভাষা ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আনছারুল আলম এবং সাধারণ সম্পাদক হিসেবে সহযোগী অধ্যাপক মি. বিপুল চন্দ্র দেবনাথ নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (৩ জানুয়ারি) অ্যালামনাইয়ের চতুর্থ বার্ষিক সভায় জানুয়ারি ২০২৫ থেকে ডিসেম্বর ২০২৬ সময়কাল পর্যন্ত দুই বছর মেয়াদী নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। সভাপতি আনছারুল আলম ইনস্টিটিউটের জাপানি ভাষা ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক এবং সম্পাদক বিপুল ফরাসি ভাষা ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।
এছাড়া ১৫ সদস্যবিশিষ্ট ওই কমিটিতে সহ-সভাপতি অধ্যাপক ড. মো. আফজাল হোসেন, কোষাধ্যক্ষ ফজিলাতুন নেছা, যুগ্ম-সম্পাদক খালেদ মোহাম্মদ ফয়সাল আব্দুল্লাহ, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক তারেকুর রহমান, প্রকাশনা সম্পাদক আবু নাঈম এবং সাংস্কৃতিক সম্পাদক মি. অঞ্জয় রঞ্জন দাস নির্বাচিত হয়েছেন। এছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে রয়েছেন সজল আহমেদ, অয়ন বসাক এবং ময়ূরী রাণী দে।
উল্লেখ্য, দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মাঝে সেতুবন্ধন তৈরি ও বিভিন্ন ভাষা ও সংস্কৃতি বিষয়ক শিক্ষামূলক কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্যে ২০২০ সাল থেকে যাত্রা শুরু করে আধুনিক ভাষা ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?