ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
তেলআবিবের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলল ইরান
ইসরায়েলের তেলআবিব শহরের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলল ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নাগরিকদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে তেলআবিব দ্রুত খালি করতে বলেছে বাহিনীটি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
এর আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ইরানের রাজধানী তেহরানের একটি বড় অংশের বাসিন্দাদের সতর্ক করে দ্রুত সরে যাওয়ার আহ্বান জানায়। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, আইডিএফের মুখপাত্র আভিচাই আদরায়ি এক্স-এ দেওয়া এক পোস্টে বলেন, “আগামী কয়েক ঘণ্টার মধ্যে আমরা তেহরানের ওই এলাকায় অভিযান চালানো হবে, যেমন গত কয়েকদিনে শহরের বিভিন্ন অংশে অভিযান পরিচালনা করা হয়েছে।”
তিনি আরও জানান, 'ইরানের সামরিক অবকাঠামো লক্ষ্য করে এ অভিযান চালানো হবে।'
সোমবার রাতে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, কিছুক্ষণ আগেই এই হামলা হয়েছে। রাষ্ট্রীয় সম্প্রচারে সংক্ষিপ্ত একটি ঘোষণায় জানানো হয়, ইরানের সরকারি সম্প্রচারমাধ্যম বর্তমানে ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। তবে হামলার বিস্তারিত ও ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।
এর আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, “ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিও অদৃশ্য হয়ে যাবে।” তার এই বক্তব্যের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, “ইরানের প্রচারযন্ত্র এবং উসকানির মেগাফোন অদৃশ্য হতে চলেছে।”
এছাড়া ইসরায়েল ইরানের পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ শহরের একটি হাসপাতালেও হামলা চালিয়েছে। এতে হাসপাতালটির একটি অংশের ছাদ ধসে পড়ে এবং কয়েকজন রোগী আহত হন বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও সরাসরি যুদ্ধাপরাধ হিসেবে অভিহিত করেছে।
ইরানের ফারস ও তাসনিম সংবাদ সংস্থার প্রকাশিত একাধিক ভিডিওর বরাত দিয়ে সিএনএন বলেছে, 'হামলায় কেরমানশাহে ফারাবি হাসপাতালের একটি অংশের ছাদ ধসে পড়েছে। এ ছাড়াও বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ভিডিওচিত্র যাচাই করেছে সিএনএন।'
তেহরানে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘাঈ অভিযোগ করেন, "ইসরাইল ইচ্ছাকৃতভাবে হাসপাতালকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।"
আল-জাজিরার খবরে বলা হয়, বাঘাই বলেন, "হাসপাতাল ও আবাসিক এলাকায় হামলা চালানো আন্তর্জাতিক আইনের মারাত্মক লঙ্ঘন ও যুদ্ধাপরাধ। ইতিহাস বিচার করবে; এই (ইসরাইল) শাসনের মিত্র ও পক্ষ অবলম্বনকারীদের জন্য চিরস্থায়ী লজ্জা অপেক্ষা করছে।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস