ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা অক্ষত
জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসি জানিয়েছেন, ইসরায়েলি হামলায় ইরানের নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের ভূগর্ভস্থ অংশ অক্ষত রয়েছে। হামলায় শুধুমাত্র মাটির ওপরে থাকা অবকাঠামো ধ্বংস হয়েছে। এ তথ্য সোমবার (১৬ জুন) আল জাজিরা এক প্রতিবেদনে প্রকাশ করে, সূত্র হিসেবে ব্যবহার করেছে এএফপি।
ভিয়েনায় আইএইএ’র গভর্নর বোর্ডকে দেওয়া এক ব্রিফিংয়ে গ্রোসি বলেন, “নাতাঞ্জ পারমাণবিক স্থাপনার কাসকেড হল— যা মাটির নিচে অবস্থিত এবং যেখানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম চলে— সেখানে সরাসরি হামলার প্রমাণ মেলেনি। তবে সেখানে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ায় সেন্ট্রিফিউজগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।”
তিনি জানান, “আইএইএ এখনো ইরানে অবস্থান করছে এবং এনপিটি চুক্তির আওতায় পরিদর্শন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ইরানের ওপর আন্তর্জাতিক পর্যবেক্ষণ অব্যাহত থাকবে।”
তেহরান জানিয়েছে, ইসরায়েলের হামলায় নাতাঞ্জের বিদ্যুৎ অবকাঠামো ধ্বংস হয়েছে এবং ফোরডো ও ইসফাহানেও হামলা হয়েছে। তবে নাতাঞ্জের বাইরে তেজস্ক্রিয়তার মাত্রা স্বাভাবিক রয়েছে বলে নিশ্চিত করেছেন গ্রোসি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস