ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়ে যা বললেন ইরানের প্রেসিডেন্ট
ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির কোনো অভিপ্রায় নেই বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সোমবার (১৬ জুন) পার্লামেন্টে দেওয়া এক ভাষণে তিনি বলেন, “আমরা পারমাণবিক অস্ত্র চাই না, আমাদের এমন কোনো উদ্দেশ্যও নেই।”
রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এবং আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, ইসরায়েলের চলমান হামলা ও পশ্চিমা দেশগুলোর প্রতিক্রিয়ার প্রেক্ষাপটে প্রেসিডেন্ট এই মন্তব্য করেন।
তিনি বলেন, “যদি শত্রুরা মনে করে হত্যা, হামলা ও গুপ্তহত্যার মাধ্যমে তারা আমাদের জাতিকে ধ্বংস করতে পারবে—তাহলে তারা বড় ভুল করছে। কারণ একজন শহীদ পতন করলে তার আদর্শ তুলে ধরতে শত শত নতুন যোদ্ধা প্রস্তুত হয়, যারা অন্যায় ও বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে রুখে দাঁড়ায়।”
পেজেশকিয়ান আরও বলেন, ইরান কোনো আগ্রাসী রাষ্ট্র নয় এবং যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। তিনি যুক্ত করেন, “পশ্চিমারা বলে আমরা পারমাণবিক অস্ত্র চাই— এই ধারণা ভিত্তিহীন। আমাদের এমন কোনো চাহিদা নেই।”
তবে প্রেসিডেন্ট স্পষ্ট করে দিয়েছেন, শান্তিপূর্ণ কাজে পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকার ইরানের রয়েছে। “আমরা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখব জ্বালানি উৎপাদন ও বৈজ্ঞানিক প্রয়োজনে। এটি আমাদের অধিকার,” বলেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস