ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
২১ বিশ্ববিদ্যালয় মিলে হচ্ছে গুচ্ছভর্তি পরীক্ষা
ডুয়া ডেস্ক: ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষায় থাকছে দেশের একুশটি বিশ্ববিদ্যালয়। আগামী সপ্তাহে উক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা সভা করে ভর্তি পরীক্ষার তারিখসহ অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানা গেছে।
গত ১ জানুয়ারি ২১টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত একটি পাবলিক এবং একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
জানা গেছে, জগন্নাথ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি এবং খুলনা বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় থাকছে না। এই তিনটি বিশ্ববিদ্যালয় ব্যতীত কুমিল্লা, কুষ্টিয়ার ইসলামী, দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি, গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বাকি ২১টি বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি প্রক্রিয়ার মধ্যেই থাকছেন। তবে এজন্য দ্রুত সময়ের মধ্যে ভর্তি পরীক্ষা আয়োজন করা এবং একাধিকবার মাইগ্রেশন বন্ধের বিষয়ে কঠোর হতে বলা হয়েছে।
গুচ্ছে থাকার বিষয়ে জানতে চাইলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী গণমাধ্যমকে জানিয়েছেন, শিক্ষা উপদেষ্টার অনুরোধের কারণে আমরা (কুবি) এবারের মতো গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবো। তবে একাধিকবার মাইগ্রেশন বন্ধ, দ্রুত সময়ের মধ্যে ভর্তি পরীক্ষা শেষ করা এবং একাধিক বিশ্ববিদ্যালয়ে ফি দেওয়া বন্ধ করতে হবে। এটি না হলে আগামীতে যত অনুরোধই করা হোক না কেন আমরা আর গুচ্ছে থাকবো না।
সার্বিক বিষয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহবায়ক এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আখন্দ জানান, ২১ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। খুব অল্প সময়ের ব্যবধানে সভা করে ভর্তি পরীক্ষার তারিখ, পরীক্ষা পদ্ধতি এবং অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- ৪৯তম বিশেষ বিসিএস উত্তীর্ণদের ফের ভেরিফিকেশন হতে পারে
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ফের বাংলাদেশিদের জন্য খুলতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার
- ভূমিকম্পে কাঁপল দেশ
- ‘বাবার দোয়া’ ক্রিকেট বোর্ডকে বদলাতে চান তামিম ইকবাল
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ বাড়ছে
- ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ