ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
বিশ্ববিদ্যালয় এরিয়ায় ককটেল ইস্যুতে যা বললেন ঢাবি শিবির সভাপতি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কাজী মোতাহার হোসেন ভবন এলাকায় ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধারের ঘটনায় বক্তব্য দিয়েছেন ঢাবি শিবির সভাপতি এস এম ফরহাদ। সোমবার (১৬ জুন) দুপুরে তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে এ বিষয়ে একটি পোস্ট করেন।
সেই পোস্টে তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান থেকে আজ অবিস্ফোরিত ককটেল উদ্ধার এটি প্রমাণ করে, ‘ক্যাম্পাস এখনো নিরাপদ নয়। এই বয়ান প্রতিষ্ঠার চক্রান্ত আজও চলমান। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবিলম্বে আজকের ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে হবে এবং বিচারের মুখোমুখি করতে হবে।’
তিনি আরও বলেন, গণতান্ত্রিক ও নিরাপদ ক্যাম্পাস গঠনের একমাত্র সমাধান ডাকসু নির্বাচন। এটি বাস্তবায়নে প্রশাসনকে প্রতিটি সম্ভাব্য কনসার্ন বিবেচনায় নিয়ে যথাযথ সক্ষমতা ও দক্ষতার পরিচয় দিতে হবে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত সমর্থন থাকা সত্ত্বেও ডাকসু পেছানোর ষড়যন্ত্রকে থামাতে না পারলে ব্যর্থতার দায় নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্বসম্মানে দায়িত্ব থেকে সরে দাঁড়ানো উচিত।
উল্লেখ্য, সকালে নিরাপত্তারক্ষীরা বিশ্ববিদ্যালয় ভবনের সামনে কাঠবাদাম গাছের নিচে ককটেল সদৃশ ছয়টি বস্তু দেখতে পান। বিষয়টি সঙ্গে সঙ্গে প্রক্টোরিয়াল টিম ও শাহবাগ থানার পুলিশকে জানানো হয়। পরে তারা ঘটনাস্থলে এসে বস্তুগুলো উদ্ধার করে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল