ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে সিনেমার শুটিং
ডুয়া ডেস্ক: সিনেমার শুটিং করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারে। এতে ভোগান্তিতে পড়েন এখানে পড়তে আসা সাধারণ শিক্ষার্থীরা। শুক্রবার (৩ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে এ লাইট বন্ধ করে শুটিং করতে দেখা যায়।
জানা গেছে, শুক্রবার ছুটির দিন বিকাল ৩ টায় গ্রন্থাগার চালুর কথা থাকলেও শিক্ষার্থীরা সেখানে গিয়ে দেখেন শুটিং চলছে। বহিরাগত লোকজনও চলাচল করছে। এরপর গ্রন্থাগার চালুর প্রায় পৌনে এক ঘণ্টা পর শেষ হয় সিনেমার শুটিং। এতে পড়তে আসা শিক্ষার্থীরা অন্ধকারে বিড়ম্বনায় পড়েন।
গ্রন্থাগারে পড়তে আসা এক শিক্ষার্থী জানান, লাইব্রেরিতে শুটিং হয়েছে। লাইব্রেরির খোলার প্রায় পৌনে এক ঘণ্টা পরও লাইট অফ করে রাখা হয়। আর শুটিংয়ের লোকজনের আনাগোনায় পড়াশোনার পরিবেশ ছিল না। একটা দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠের লাইব্রেরি শুধু পড়ার জন্য ব্যবহার করা উচিত।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. সাইফুল আলম গণমাধ্যমকে বলেন, প্রশাসনের অনুমতি নিয়েই একটা সিনেমার শুটিং হয়েছে। তবে তাদের লাইব্রেরি খোলার আগেই চলে যাওয়ার কথা, কিন্তু তারা যায়নি।
এছাড়াও বিভিন্ন সময় চাকরির পরীক্ষা অনুষ্ঠিত হয় গ্রন্থাগারে। সপ্তাহে দুই থেকে তিন দিনও থাকে পরীক্ষা। এতে গ্রন্থাগারে পড়তে আসা শিক্ষার্থীদের সমস্যায় পড়তে হয় শিক্ষার্থীরা অভিযোগ করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস