ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
পূর্ণ প্রতিশোধের আগে যুদ্ধবিরতি নয়: ইরানের কড়া বার্তা
ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত ক্রমেই ভয়ংকর রূপ ধারণ করছে। এই পরিস্থিতিতে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির জন্য মধ্যস্থতার চেষ্টায় এগিয়ে এসেছিল ওমান এবং কাতার। তবে তাদের প্রথম চেষ্টা শুরুতেই ব্যর্থ হয়ে গেছে। কারণ ইসরায়েলি হামলা চলাকালীন কোনো ধরনের যুদ্ধবিরতির আলোচনায় বসতে সরাসরি অস্বীকৃতি জানিয়েছে ইরান।
সোমবার (১৬ জুন) মধ্যরাতে এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, ইরানের পক্ষ থেকে মধ্যস্থতাকারী দেশ ওমান এবং কাতারকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ইসরায়েলি হামলা চলাকালীন কোনো ধরনের যুদ্ধবিরতির আলোচনায় তারা আগ্রহী নয়।
রয়টার্সকে এক কর্মকর্তা নাম গোপন রাখার শর্তে বলেছেন, কাতার এবং ওমানকে জানানো হয়েছে, ইরান তখনই সত্যিকারের যুদ্ধবিরতির আলোচনায় বসবে, যখন ইসরায়েলের প্রথম হামলার পূর্ণ প্রতিশোধ তারা গ্রহণ করবে।
এর আগে ইসরায়েলি বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, যুদ্ধবিরতির জন্য ওমান ও কাতারের সঙ্গে যোগাযোগ করেছে ইরান। তবে এই কর্মকর্তা জানিয়েছেন, এই দাবি সম্পূর্ণ মিথ্যা।
এদিকে, শুক্রবার (১৩ জুন) ভোরে ইরানের বিভিন্ন জায়গায় হঠাৎ বড় ধরনের হামলা চালায় ইসরায়েল। এরপর সারাদিনই দেশটিতে হামলা অব্যাহত রাখে তারা। ভয়াবহ এই হামলায় ইরানের সেনাপ্রধান মোহাম্মদ বাঘেরি, সামরিক বাহিনীর এলিট শাখা ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) প্রধান জেনারেল হোসাইন সালামিসহ অন্তত ২০ জন জ্যেষ্ঠ কমান্ডারকে হত্যা করে ইসরায়েল।
এরপর রোববারও (১৫ জুন) ইরানের এলিট ফোর্স ইসলামিক বিপ্লবী গার্ডের (আইআরজিসি) গোয়েন্দা প্রধান ও সামরিক বাহিনীর আরও দুই জেনারেলকে হামলা চালিয়ে হত্যা করে ইসরায়েলি সামরিক বাহিনী।
ওই হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলে ‘অপারেশন ট্রু প্রমিস-৩’ নামে এক অভিযান শুরু করে ইরান। এরপর থেকে একে অপরকে লক্ষ্য করে হামলা-পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে দুই পক্ষই। ক্রমেই ভয়ংকর রূপ ধারণ করছে দুই দেশের এই সংঘাত, যা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার