ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
খামেনিকে হত্যার ইসরায়েলি পরিকল্পনা: ট্রাম্পের ভেটো
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ইসরায়েলি পরিকল্পনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেটো দিয়েছেন। আজ রোববার (১৫ জুন) বার্তা সংস্থা রয়টার্স এমনটাই জানিয়েছে।
সংবাদ সংস্থাটি দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। একজন জ্যেষ্ঠ মার্কিন প্রশাসনিক কর্মকর্তা বলেছেন, "ইরানিরা কি এখনও একজন আমেরিকানকে হত্যা করেছে? না। যতক্ষণ না তারা তা করে, আমরা রাজনৈতিক নেতৃত্বের পেছনে যাওয়ার কথাও বলছি না।"
নাম প্রকাশ না করার শর্তে মার্কিন কর্মকর্তারা বলেছেন, পারমাণবিক কর্মসূচি বন্ধ করার জন্য ইসরায়েল ইরানের উপর বিশাল আক্রমণ শুরু করার পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন। এই খবর মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যে নতুন মাত্রা যোগ করল।
এদিকে, ডোনাল্ড ট্রাম্প মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে বলেছেন, ইসরায়েল ও ইরানের মধ্যে সামরিক সংঘাতে ‘আমাদের জড়িয়ে পড়া সম্ভব।’ একই দিনে ট্রাম্প তাঁর মন্তব্যে বলেছেন, যুক্তরাষ্ট্র ‘এই মুহূর্তে’ সংঘাতে জড়িত নয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস