ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
‘নারী নির্যাতন দমনে নীতিগত সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার’
নারী নির্যাতন প্রতিরোধে সরকার কিছু দৃশ্যমান ও নীতিগত সিদ্ধান্ত নিতে চলেছে, যা শিগগিরই বাস্তবায়িত হবে বলে জাণিয়েছেন নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ। তিনি বলেন, এই পদক্ষেপগুলো কার্যকর হলে নির্যাতনের হার অনেকটা হ্রাস পাবে।
রবিবার (১৫ জুন) ঈদের ছুটির পর সচিবালয়ের প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
শারমীন মুরশিদ বলেন, এই দেশে নারী নির্যাতনের বিষয়টি কখনোই পুরোপুরি নিয়ন্ত্রণে ছিল না। তবে এখন আমরা যে উদ্যোগ নিয়েছি, তা বাস্তবায়ন ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে কিছুটা সময় লাগবে। ইতোমধ্যে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং কাঠামোগত পরিবর্তন আনা হয়েছে, যা এখনও আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হয়নি।
তিনি জানান, নির্যাতনের ঘটনা সামনে এলেই ভুক্তভোগীকে তাৎক্ষণিক চিকিৎসা ও আইনি সহায়তা দেওয়া হচ্ছে। সেই সঙ্গে পর্যবেক্ষণ ও পুনর্বাসনের ব্যবস্থাও নেওয়া হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ