ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠেছে ইসরায়েলি শহর
ইসরায়েলের উত্তরাঞ্চলীয় উপকূলীয় শহর হাইফা ও পাশের তামরা শহরে আজ গভীর রাতে ইরান সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এসব শহরে একাধিক ক্ষেপণাস্ত্র বিকট শব্দে আঘাত হেনেছে। ইরান দাবি করেছে, এটি তাদের অভিযানের দ্বিতীয় ধাপ, যেখানে তারা ১০০টিরও বেশি ড্রোন ও মিসাইল ব্যবহার করেছে।
আল-জাজিরা ও চ্যানেল-১৩ এর তথ্যমতে, উপকূলীয় হাইফা ও তামরায় মিসাইল আঘাত হেনেছে বলে নিশ্চিত হওয়া গেছে। হাইফা শহরের গ্যাসক্ষেত্রকে টার্গেট করে এই হামলা চালানো হয়েছে। তেহরান জানিয়েছে, ইরানে চালানো ইসরায়েলের হামলার পাল্টা জবাব হিসেবেই এই মিসাইল আক্রমণ চালানো হয়েছে।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এরোস্পেস ফোর্স এক বিবৃতিতে জানিয়েছে, 'অপারেশন ট্রু প্রমিস-৩' এর অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েলি সামরিক স্থাপনাগুলো ছাড়াও সরকারকে বার্তা দিতে বেসামরিক এলাকাকেও লক্ষ্যবস্তু করা হয়েছে।
গণমাধ্যমের খবরে বলা হয়, হাইফা ও কিরিয়াত এলাকায় বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বাজতে শুরু করেছে বিমান হামলার সতর্ক সাইরেন। স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে অবস্থানের নির্দেশ দেওয়া হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, এই হামলার মধ্য দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে দ্বিতীয় ধাপের অভিযান শুরু হয়েছে। টেলিভিশনের ঘোষণায় বলা হয়, 'এই হামলা ইসরায়েলিদের ঘুম হারাম করে দেবে।'
তবে গণমাধ্যমের প্রতিবেদনে এই হামলায় ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো জানানো হয়নি। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, চলমান এই সংঘাত মধ্যপ্রাচ্যে উত্তেজনাকে আরও এক ধাপ বাড়িয়ে দিয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক