ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা পাকিস্তানের
মধ্যপ্রাচ্যে ইসরায়েলী বাহিনীর ক্রমাগত আগ্রাসনের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। একই সঙ্গে হামলার শিকার ইরানের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেছে দেশটি।
আজ শনিবার (১৪ জুন) পাকিস্তানের জাতীয় পরিষদে দেওয়া এক ভাষণে খাজা আসিফ ইরানের প্রতি পাকিস্তানের পূর্ণ কূটনৈতিক সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।
ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা তিনি বলেন, "যদি মুসলিম বিশ্ব আজ ঐক্যবদ্ধ না হয়, তাহলে একে একে সবার পালা আসবে।"
মুসলিম রাষ্ট্রগুলোর প্রতি ঐক্যের বার্তা দিয়ে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, "ইসরায়েল বর্তমানে ইয়েমেন, ইরান এবং ফিলিস্তিনকে একে একে লক্ষ্যবস্তুতে পরিণত করছে। মুসলিম বিশ্ব যদি নিজেদের মধ্যে বিভাজন না কমিয়ে সম্মিলিত অবস্থান না নেয়, তাহলে সকলের নিরাপত্তা হুমকির মুখে পড়বে।"
ফিলিস্তিন ইস্যুতে পাকিস্তানের অটল অবস্থানের কথা জানিয়ে দেশটির তথ্যমন্ত্রী বলেন, "ফিলিস্তিনিদের স্বার্থ আমাদের হৃদয়ের খুব কাছের। আমরা সবসময় আন্তর্জাতিক ফোরামে তাদের পক্ষে কথা বলেছি এবং ভবিষ্যতেও বলবো।"
উল্লেখ্য, শুক্রবার (১৪ জুন) ভোরে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে চলমান আলোচনার মধ্যেই ইসরায়েল আকস্মিকভাবে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোতে বিমান হামলা চালায়।
ইসরায়েলের অতর্কিত হামলায় ইরানে প্রায় ১০০ জন বেসামরিক নাগরিক, সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছেন। এর প্রতিক্রিয়ায় ইরানও ইসরায়েলের উপর পাল্টা হামলা চালিয়েছে, যা মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ