ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
তেহরানকে 'পুড়িয়ে ছারখার' করার হুমকি ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর
ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৬০ দিনের আল্টিমেটাম শেষ হওয়ার পরপরই তেহরানে ইসরায়েল 'ব্যাপক' ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর পাল্টা জবাবে তেহরানও আক্রমণ শানিত করেছে। এরফলে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের দামামা বেজে উঠেছে।
মধ্যপ্রাচ্যে পারমাণবিক অস্ত্রের ব্যবহারের আশঙ্কা আরও ঘনীভূত হচ্ছে। এমন উত্তেজনার মধ্যেই ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ তেহরান ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছেন।
তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সতর্ক করে দিয়ে বলেছেন, ইসরায়েলি বেসামরিক নাগরিকদের উপর ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত থাকলে 'তেহরান পুড়ে ছারখার হয়ে যাবে'।
শনিবার (১৪ জুন) এক বিবৃতিতে ইসরায়েল কাটজ আরও বলেন, "ইরানের একনায়ক দেশটির নাগরিকদের জিম্মি করে রাখছেন। তিনি এমন একটি বাস্তবতা তৈরি করছেন, যেখানে ইসরায়েলের নাগরিকদের উপর যে ভয়াবহ ক্ষতি করা হয়েছে এজন্য তাদের (তেহরানের বাসিন্দা) চরম মূল্য দিতে হবে।"
কাটজের বিবৃতিটি এমন এক সময়ে এলো যখন ইরান যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সকে ইসরায়েলের উপর হামলা বন্ধ করতে সাহায্য করার বিরুদ্ধে সতর্ক করেছে।
চলমান এই সংঘাত মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে এবং বিশ্বজুড়ে উদ্বেগ বাড়াচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস