ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
আয়রন ডোম ভেদ করে ইসরায়েলের ঘাঁটিতে ইরানি হামলা
ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার কেন্দ্রবিন্দু ‘আয়রন ডোম’ ভেদ করে রাজধানী তেল আবিবে অবস্থিত প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে হামলা চালিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে এই ঘটনায় নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে।
শনিবার (১৪ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।
খবরে বলা হয়, ইসরায়েলের টানা বিমান হামলার প্রতিক্রিয়ায় ইরান এই পাল্টা প্রতিশোধমূলক পদক্ষেপ নেয়। ইসরায়েলি হামলায় নিহত হন ইরানের কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণুবিজ্ঞানী। এর পরপরই হামলার জবাবে তেহরান থেকে চালানো হয় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা।
এদিকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিও ক্লিপ, যা সংবাদমাধ্যম দ্য টাইমস যাচাই করেছে, তাতে দেখা যায়—তেল আবিবের কিরিয়া এলাকার প্রতিরক্ষা সদর দপ্তরের কাছাকাছি একটি ভবনে সরাসরি আঘাত হানে ক্ষেপণাস্ত্রটি। ভিডিওতে প্রথমে বিস্ফোরণের বিকট শব্দ, পরে আলোর ঝলক আর আগুনের গোলা দেখা যায়।
মাত্র ১৯ সেকেন্ডের এই ভিডিও ফুটেজে ইসরায়েলের আয়রন ডোম সিস্টেম একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা করে। কিন্তু সেটি ব্যর্থ হয় এবং ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যবস্তুতে আঘাত হানে।
প্রতিবেদনে আরও বলা হয়, কিরিয়া এলাকাটি তেল আবিবের অন্যতম কৌশলগত এলাকা, যেখানে আইডিএফ (ইসরায়েলি ডিফেন্স ফোর্স) সদর দপ্তরসহ গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো অবস্থিত।
এ হামলার ঠিক একদিন আগে, শুক্রবার সকালে ইসরায়েল ইরানের বেশ কয়েকটি পরমাণু ও সামরিক স্থাপনায় ভয়াবহ হামলা চালায়। ইরানের দিক থেকে পাল্টা এই আঘাত পরিস্থিতিকে আরও জটিল ও উত্তপ্ত করে তুলেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস