ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
ই-সরায়েলের ১৫০ কৌশলগত স্থাপনায় ই-রানের সফল হা-মলা
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে চালানো প্রতিশোধমূলক অভিযানে অন্তত ১৫০টি কৌশলগত সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এসব হামলায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘাঁটিও লক্ষ্যবস্তুতে পরিণত হয়।
শনিবার (১৪ জুন) ভোরে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন প্রেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে আইআরজিসির প্রধান কমান্ডারের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ ওয়াহিদি এ তথ্য জানান।
তিনি বলেন, “আইআরজিসির অ্যারোস্পেস ইউনিটের পরিচালনায় ‘অপারেশন ট্রু প্রমিজ-৩’ এর প্রথম ধাপ সফলভাবে সম্পন্ন হয়েছে।”
ওয়াহিদি আরও বলেন, ইসরায়েলের কয়েকটি কৌশলগত ঘাঁটিতে একাধিকবার আঘাত হানা হয়েছে। বিশেষ করে নেভাতিম ও ওভদা বিমানঘাঁটি, যেগুলো দেশটির উত্তর-মধ্য ও দক্ষিণাঞ্চলে অবস্থিত। এসব ঘাঁটিতে ছিল ইসরায়েলের কমান্ড, নিয়ন্ত্রণ ও ইলেকট্রনিক যুদ্ধ কেন্দ্র। এ ছাড়া ইরানে হামলা চালানোর জন্য ব্যবহৃত ঘাঁটিগুলোর মধ্যেও এগুলো অন্যতম।
তিনি জানান, ইসরায়েলের তেলআবিবের নিকটে অবস্থিত তেল নফ বিমানঘাঁটিতেও হামলা হয়েছে।
ব্রিগেডিয়ার জেনারেল ওয়াহিদির ভাষ্য অনুযায়ী, হামলার সময় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সামরিক শিল্প কেন্দ্রগুলোকেও লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে।
এছাড়া ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি ইরান শনিবার (১৪ জুন) প্রায় শতাধিক ড্রোন পাঠিয়েছে ইসরায়েলের দিকে। এসবের মধ্যে ছিল আত্মঘাতী ‘আরাশ’ ড্রোন, যা নির্ধারিত লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে।
ইরানের সেনাবাহিনীর দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, আরাশ ড্রোনগুলো ইসরায়েলের দখলকৃত অঞ্চলের আকাশসীমায় প্রবেশ করে সফলভাবে তাদের নির্ধারিত লক্ষ্যবস্তু ধ্বংস করে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ