ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
যুক্তরাষ্ট্র গোপনে ইসরায়েলকে যে শক্তিশালী অস্ত্র দিয়েছে
যুক্তরাষ্ট্র গোপনে ইসরায়েলকে ৩০০টি শক্তিশালী ‘হেলফায়ার ক্ষেপণাস্ত্র’ সরবরাহ করেছে। এই অস্ত্রগুলো ইরানের বিরুদ্ধে হামলার ঠিক আগেই পাঠানো হয়েছিল। পাশাপাশি, ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরোধে যুক্তরাষ্ট্র সরাসরি সহায়তাও দিয়েছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। খবর দ্য জেরুজালেম পোস্টের।
খবরে বলা হয়েছে, মার্কিন কংগ্রেস ফেব্রুয়ারিতে অনুমোদিত ৭.৪ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তির অংশ হিসেবে এই ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হয়েছে। তাই এই অস্ত্র সরবরাহের জন্য নতুন কোনো অনুমতি লাগেনি।
মঙ্গলবার (১০ জুন) ইসরায়েলে পাঠানো হয় ওই ৩০০টি হেলফায়ার ক্ষেপণাস্ত্র। মার্কিন দুই কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েল কবে ইরানে হামলা চালাবে, সেই তথ্য আগেই যুক্তরাষ্ট্রের জানা ছিল। শুক্রবার ভোরে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়।
মার্কিন কর্মকর্তারা আরও জানান, ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার সময় যুক্তরাষ্ট্রের মাটিভিত্তিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলকে সাহায্য করেছে। ওই সময় ইরান ইসরায়েলে ১৫০টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস