ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
ই'সরায়েলি হামলায় আরও ৩ পারমাণবিক বিজ্ঞানী নি-হ-ত
ইরানে ইসরায়েলের হামলায় আরও তিন জন ইরানি পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের সরকারি টেলিভিশন। এ ঘটনায় ইসরায়েলি হামলায় মারা যাওয়া ইরানি পারমাণবিক বিজ্ঞানীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে নয়জনে।
শনিবার (১৪ জুন) প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, নতুন নিহতরা হলেন আলি বাকি করিমি, মনসুর আসগারি এবং সাঈদ বোরজি।
এর আগে শুক্রবারের হামলায় ছয়জন বিজ্ঞানীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে তেহরান। তাদের মধ্যে ছিলেন: আব্দুলহামিদ মিনুচেহর, আহমদ রেজা জোলফাকারি, সৈয়দ আমির হোসেন ফেকহি, মাতলাবিজাদেহ, মোহাম্মদ মাহদি তেহরানচি এবং ফেরেইদুন আব্বাসি। বিশেষ করে ফেকহি তেহরানের শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ের পারমাণবিক প্রকৌশল বিভাগের সদস্য এবং ইরানের পারমাণবিক শক্তি সংস্থার সহ-প্রধান ছিলেন। তেহরানচি ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচির সঙ্গে যুক্ত ছিলেন এবং ইসলামিক আজাদ ইউনিভার্সিটির সভাপতি ছিলেন।
উল্লেখ্য, শুক্রবার ভোরে তেহরানসহ ইরানের বিভিন্ন এলাকায় সামরিক ও পারমাণবিক অবকাঠামোর ওপর হামলা চালায় ইসরায়েল। এতে তেহরানের আবাসিক এলাকাসহ অনেক সাধারণ নাগরিক এবং উচ্চপর্যায়ের সামরিক কর্মকর্তারা নিহত হন। নিহতদের মধ্যে আছেন সেনাবাহিনী প্রধান হোসেইন বাকেরি, ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি এবং খাতামু আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের কমান্ডার মেজর জেনারেল গোলাম আলি রশিদ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ