ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
আঞ্চলিক উত্তেজনায় ইরানে সব ফ্লাইট স্থগিত
আঞ্চলিক উত্তেজনার জেরে সব ধরনের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে ইরান। দেশটির বিমানবন্দর ও বিমান চলাচল নিয়ন্ত্রণকারী সংস্থা ‘ইরানিয়ান এয়ারপোর্টস অ্যান্ড এয়ার ন্যাভিগেশন কোম্পানি’ জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সিদ্ধান্তটি কার্যকর থাকবে।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, যাত্রী ও নাগরিকদের বিমানবন্দর এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে এবং তথ্যের জন্য প্রতিষ্ঠানটির মিডিয়া চ্যানেলে চোখ রাখার আহ্বান জানানো হয়েছে।
এদিকে ইরাকও নিরাপত্তাজনিত কারণে তার আকাশসীমা বন্ধ রাখার সময়সীমা বাড়িয়েছে। দেশটির সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১টা পর্যন্ত অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব ফ্লাইট বন্ধ থাকবে।
অন্যদিকে, একদিন বন্ধ রাখার পর জর্ডান আবারও আকাশসীমা খুলে দিয়েছে। দেশটির সিভিল এভিয়েশন কমিশনের চেয়ারম্যান হাইথাম মিস্তো জানান, স্থানীয় সময় সকাল ৭টা ৩০ মিনিট থেকে ফ্লাইট চলাচল শুরু হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এই সতর্কতামূলক পদক্ষেপগুলো আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি ও সম্ভাব্য সামরিক প্রতিক্রিয়ার আশঙ্কার অংশ। ইরান-ইসরায়েল টানাপোড়েনের মধ্যেই এ সিদ্ধান্তগুলো এলো।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক