ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৭৯
ভারতের আহমেদাবাদে যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭৯ জনে। স্থানীয় পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা শনিবার (১৪ জুন) এএফপিকে এ তথ্য নিশ্চিত করেন।
বিমানটি এয়ার ইন্ডিয়ার ৭৮৭-৮ ড্রিমলাইনার মডেলের। বৃহস্পতিবার দুপুরে উড্ডয়নের কিছুক্ষণ পরই এটি শহরের আবাসিক এলাকায় ভেঙে পড়ে। এতে বিমানের ২৪২ আরোহীর মধ্যে মাত্র একজন জীবিত উদ্ধার হয়েছেন। মাটিতে আরও ৩৮ জনের মৃত্যু হয়।
বিমানটি লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেছিল। নিহতদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, সাতজন পর্তুগিজ এবং একজন কানাডিয়ান নাগরিক ছিলেন। বিমানটিতে ১২ জন ক্রু সদস্য ছিলেন।
উড্ডয়নের পর মাত্র ১০০ মিটার ওপরে উঠেই এটি 'মে ডে কল' পাঠায় এবং সঙ্গে সঙ্গেই দুর্ঘটনার শিকার হয়। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে, অন্যটি খুঁজতে এখনো কাজ করছে ফরেনসিক দল।
বিমান নির্মাতা বোয়িং জানিয়েছে, তারা এয়ার ইন্ডিয়ার সঙ্গে যোগাযোগ রাখছে এবং প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত রয়েছে। সূত্র জানায়, এটি ৭৮৭ ড্রিমলাইনারের প্রথম বড় ধরনের দুর্ঘটনা।
উল্লেখ্য, সরকারিভাবে মৃতের সংখ্যা ডিএনএ শনাক্তকরণের পর চূড়ান্ত করা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ