ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
‘তেহরান জ্বলবে’- ই'সরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর হুমকি
ইরান যদি ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো অব্যাহত রাখে, তবে তেহরান জ্বলেপুড়ে ছারখার হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। শনিবার (১৪ জুন) সেনা প্রধানের সঙ্গে বৈঠকের পর তিনি এ হুঁশিয়ারি দেন।
তিনি বলেন, ইসরায়েলিদের ক্ষতির জন্য ইরানকে চড়া মূল্য দিতে হবে।
অন্যদিকে, ইরানি কর্মকর্তারা জানান, প্রতিশোধমূলক হামলা এখনো শেষ হয়নি, বরং তা আরও তীব্র হবে।
এর আগে ইসরায়েল ইরানের রাজধানী তেহরানের উত্তর-পূর্বাঞ্চলে হামলা চালায়। এতে আইআরজিসির প্রধানসহ উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও দুই পরমাণু বিজ্ঞানী নিহত হন। নিহতদের মধ্যে রয়েছেন মোহাম্মদ মেদহি তেহরানচি ও ফেরেইদুন আব্বাসি। এছাড়া, আবাসিক ভবনে হামলায় নারী-শিশুসহ বহু বেসামরিক নাগরিকও প্রাণ হারান।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বলেন, “এই হামলার জন্য ইসরায়েলকে কঠিন মূল্য দিতে হবে।”
পাল্টা হামলার আশঙ্কায় ইসরায়েলে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দেশটি এই অভিযানের নাম দিয়েছে ‘রাইজিং লায়ন’। লক্ষ্যবস্তু করা হয়েছে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র স্থাপনা।
ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, “এই অভিযান চলবে এবং এটি ইরানের পারমাণবিক কর্মসূচি রুখতেই চালানো হয়েছে।”
যুক্তরাষ্ট্র জানায়, হামলাটি ইসরায়েল এককভাবে চালিয়েছে এবং তারা আত্মরক্ষার প্রয়োজনেই এটি করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক