ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
ইসরায়েলকে সংঘাত বন্ধের আহ্বান চীনের
ইরান ও ইসরায়েলের মধ্যকার সামরিক উত্তেজনা চরমে পৌঁছানোয় দ্রুত সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য চীন। দেশটির জাতিসংঘে নিযুক্ত প্রতিনিধি ও রাষ্ট্রদূত ফু কং শুক্রবার এক জরুরি বৈঠকে বলেন, “এই সংঘাতের পরিণতি নিয়ে চীন গভীরভাবে উদ্বিগ্ন। ইসরায়েলের হামলা ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতার লঙ্ঘন।”
বৃহস্পতিবার গভীর রাতে ইসরায়েলের বিমানবাহিনী তেহরানসহ অন্তত ৮টি ইরানি শহরে বিমান হামলা চালায়। এতে ইরানের সেনাপ্রধান মোহাম্মদ বাঘেরিসহ অন্তত ৭৮ জন নিহত এবং প্রায় ৩০০ জন আহত হন। হামলার প্রতিক্রিয়ায় শুক্রবার রাতেই ইরান ‘অপারেশন ট্রু প্রমিজ থ্রি’ নামের পাল্টা সামরিক অভিযান শুরু করে, যাতে ইসরায়েলের ২ জন নিহত ও ৬৩ জন আহত হন।
চীনা রাষ্ট্রদূত ফু কং নিরাপত্তা পরিষদের বৈঠকে বলেন, “ইসরায়েলের প্রতি আমাদের আহ্বান— অবিলম্বে এই সংঘাত বন্ধ করুন। যেকোনো ধরনের সামরিক উত্তেজনা গোটা মধ্যপ্রাচ্যকে বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে।”
সংঘাতের শুরুতে ভিডিওবার্তায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, “ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র হুমকি না থামা পর্যন্ত আমাদের ‘দ্য রাইজিং লায়ন’ অভিযান চলবে।” এর জবাবে ইরান জানায়, তাদের সামরিক প্রতিক্রিয়াও ‘অনির্দিষ্টকালের জন্য চলবে’।
উল্লেখ্য, গত মে মাস থেকে ওমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরমাণু প্রকল্প নিয়ে বৈঠক চলছিল। ছয় দফা আলোচনা শেষে ওয়াশিংটনের দেওয়া এক প্রস্তাব সম্প্রতি প্রত্যাখ্যান করে তেহরান। এর কিছুদিন পরই ইসরায়েল হামলা চালায় বলে ধারণা করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস