ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ইরানের জনগণকে বিদ্রোহের উস্কানি নেতানিয়াহুর
ইরানে ক্ষমতাসীন কট্টরপন্থি ইসলামী শাসকগোষ্ঠীর বিরুদ্ধে সাধারণ জনগণকে বিদ্রোহের ডাক দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।
ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, “গত কয়েক দশক ধরে যে অশুভ ও নিপীড়ক শাসকগোষ্ঠী আপনাদের ঘাড়ে চেপে বসে আছে, তাদেরকে নামানোর সময় এসেছে। আপনারা আপনাদের পতাকা এবং ঐতিহাসিক উত্তরাধিকারের ছায়াতলে আসুন। নিপীড়নবাদী শাসন থেকে মুক্তির জন্য ঐক্যবদ্ধ হোন, আওয়াজ তুলুন। যে সুযোগ আপনাদের সামনে এসেছে, তাকে গ্রহণ করুন।”
বার্তায় নেতানিয়াহু আরও বলেন, “ইরানে আমরা যে সামরিক অভিযান শুরু করেছি, তা সেখানকার জনগণের বিরুদ্ধে নয়। আমাদের সামরিক অভিযান ইরানের পরমাণু হুমকি ও ক্ষেপণাস্ত্র হুমকির বিরুদ্ধে।”
গত ১৩ জুন শুক্রবার ভোর ৪টার দিকে ইসরায়েলি বিমানবাহিনী (আইএএফ) ইরানের রাজধানী তেহরানসহ অন্তত আটটি শহরে একযোগে বিমান হামলা চালায়। এই হামলায় অন্তত ৭৮ জন নিহত এবং প্রায় ৩০০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ইরানের সেনাপ্রধান মোহাম্মদ বাঘেরিসহ সেনাবাহিনীর কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছেন।
হামলার মূল লক্ষ্য ছিল ইরানের পরমাণু স্থাপনা ও সামরিক অবকাঠামো। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এই অভিযানে ইরানের অন্তত ১০০টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের প্রতিরক্ষা বাহিনী এই হামলার প্রতিক্রিয়ায় সামরিক অভিযানের নাম দিয়েছে ‘দ্য রাইজিং লায়ন’।
হামলার জবাবে শুক্রবার রাতেই ইরান ‘অপারেশন ট্রু প্রমিজ থ্রি’ নামে পাল্টা সামরিক অভিযান শুরু করে। এতে ইসরায়েলে একজন নিহত এবং ৪১ জন আহত হন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
সূত্র : আরটি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক