ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ইরানের পক্ষে রাশিয়ার বার্তা
মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। ইসরায়েল ইরানের ওপর ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এই প্রেক্ষাপটে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইসরায়েলের হামলার কঠোর নিন্দা জানিয়েছেন এবং উত্তেজনা কমিয়ে আনার লক্ষ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন।
ক্রেমলিনের পক্ষ থেকে গতকাল শুক্রবার জানানো হয়েছে, 'পুতিন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে পৃথক ফোনালাপ করেছেন।'
এক বিবৃতিতে ক্রেমলিন জানিয়েছে, 'পুতিন জোর দিয়ে বলেছেন যে রাশিয়া ইসরায়েলের পদক্ষেপের নিন্দা জানায়, যা জাতিসংঘ সনদ ও আইন লঙ্ঘন। তিনি আরও উল্লেখ করেন, জাতিসংঘের সদস্য একটি সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে, তার নাগরিকদের বিরুদ্ধে, ঘুমন্ত শান্তিপূর্ণ শহর এবং পারমাণবিক শক্তি অবকাঠামোর বিরুদ্ধে বিনা উসকানিতে ইসরায়েলের এই ধরনের আক্রমণ সামরিক হামলা একেবারেই অগ্রহণযোগ্য।'
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, 'এই ধরনের আগ্রাসী কর্মকাণ্ডের দিকে আন্তর্জাতিক সম্প্রদায় চোখ বন্ধ করে থাকতে পারে না। এটি শান্তিকে হুমকির মুখে ফেলে এবং আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা উভয়কেই দুর্বল করে।'
এতে আরও বলা হয়েছে, 'আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) বোর্ড অব গভর্নরস সেশনের মাঝামাঝি সময়ে এবং ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ আলোচনার আরেকটি রাউন্ডের ঠিক আগে এই ইসরায়েলি হামলা, পরিস্থিতিকে বিশেষভাবে হতাশাজনক করে তুলেছে।'
বার্তা সংস্থা এএফপি জানায়, 'ফোনালাপে পুতিন নেতানিয়াহুকে বলেছেন, তিনি উত্তেজনা আরও বৃদ্ধি রোধে মধ্যস্থতা করতে প্রস্তুত।'
ক্রেমলিন বলেছে, 'রাশিয়া বর্তমান পরিস্থিতি সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ। এটি পুরো অঞ্চলের জন্য সবচেয়ে ভয়াবহ পরিণতির ঝুঁকি তৈরি করেছে।'
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে রাশিয়া তার নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে। ইসরায়েলে অবস্থিত রুশ দূতাবাস দেশটিতে রাশিয়ান নাগরিকদের ভ্রমণ না করার আহ্বান জানিয়েছে এবং যারা ইতোমধ্যে সেখানে অবস্থান করছেন তাদের সম্ভব হলে দেশটি ত্যাগ করার পরামর্শ দিয়েছে। একই ধরনের সতর্কতা জারি করেছে ইরান ও মিশরে অবস্থিত রাশিয়ার কূটনৈতিক মিশনগুলোও।
এছাড়া রাশিয়ার বড় বড় বিমান সংস্থাগুলো গত বৃহস্পতিবার থেকে মধ্যপ্রাচ্য অভিমুখী ফ্লাইট বাতিল এবং রুট পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ রোসাভিয়াশিয়া ঘোষণা করেছে, ২৬ জুন পর্যন্ত রুশ বিমান সংস্থাগুলো ইসরায়েল, ইরাক, ইরান এবং জর্ডানের আকাশসীমায় প্রবেশ করতে পারবে না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক