ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
গোপন স্থানে নেতানিয়াহু, যা বলল যুক্তরাষ্ট্র
ইরান ইসরায়েলে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। শুক্রবার (১৩ জুন) রাতে শতাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ‘অপারেশন ট্রু প্রমিজ থ্রি’ নামে এ হামলা শুরু করে দেশটি। প্রতিশোধমূলক এই হামলা শুরুর পরই আতঙ্কে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দপ্তর ত্যাগ করেন। শনিবার (১৪ জুন) সকালেও হামলা অব্যাহত রাখে ইরান।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পর প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ নিরাপত্তার স্বার্থে একটি বাংকারে আশ্রয় নিয়েছেন এবং সেখান থেকেই তারা চলমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। বিষয়টি সিএনএনকে নিশ্চিত করেছেন এক ইসরায়েলি কর্মকর্তা।
হোয়াইট হাউসের একজন কর্মকর্তা জানিয়েছেন, 'শুক্রবারের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুর সাথে কথা বলেছেন। কৌশলগত কারণে তার অবস্থান গোপন রাখা হয়েছে।'
ইরানের বার্তা সংস্থা ইরনার প্রতিবেদনে জানানো হয়েছে, 'তেহরানের বিরুদ্ধে হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অজ্ঞাত কোনো স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, সম্ভবত তাকে গ্রিসে নেওয়া হয়েছে। তবে তথ্যটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।'
এদিকে ইরানের এই ব্যাপক হামলা থেকে রক্ষা পেতে ইসরায়েলি সাধারণ জনগণকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কারণ এবারকার হামলাটি পূর্বের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি বিস্তৃত ও ধ্বংসাত্মক ছিল। শুক্রবার (১৩ জুন) রাতের শতাধিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ বিষয়টি স্বীকার করে জানিয়েছে, ইরান থেকে নতুন করে আরও ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে এবং সেগুলো প্রতিহত করতে ও হতাহতদের উদ্ধার করতে তারা কাজ করে যাচ্ছেন।
শুক্রবার রাতেই ইরান ইসরায়েলের দিকে একযোগে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ব্যারেজ নিক্ষেপ করে। এতে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলের মানুষ আতঙ্কে আশ্রয়ের জন্য ছুটে যেতে বাধ্য হয়। আকাশে ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থার বাধা সৃষ্টি করায় আলোর ঝলকানি ও আগুনের গোলার আলোয় শহরের আকাশজুড়ে আলোকচ্ছটা দেখা যায়।
এই হামলায় ৬০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে। এর মধ্যে একজন নারী গুরুতর আহত হয়ে পরবর্তীতে মারা যান। দ্য টাইমস অব ইসরায়েলের বরাতে জানা যায়, আরও একজন ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। এছাড়া কয়েকজনের অবস্থা মাঝারি এবং বাকিরা হালকাভাবে আহত কিংবা মানসিকভাবে চরম উদ্বেগে ভুগছেন। আহতদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, যারা গুরুতর আহত হয়েছেন হামলার সময় তারা আশ্রয়কেন্দ্রে ছিলেন না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক