ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
তাদের প্রতি কোনো দয়া দেখানো হবে না: খামেনির হুঁশিয়ারি
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, সম্মুখ সমরে ইসরায়েলের মোকাবিলায় প্রস্তুত রয়েছে ইরানের সামরিক বাহিনী। এ ক্ষেত্রে দখলদারদের প্রতি কোনও ধরনের অনুকম্পা দেখানো হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একাধিক বার্তা ও একটি ভিডিও পোস্ট করে তিনি এ মন্তব্য করেন। এক্সে দেওয়া বার্তায় তিনি বলেন, “ইরানে হামলা করে জায়নবাদী শাসকগোষ্ঠী একটি বড় ভুল, গুরুতর অপরাধ এবং চরম বেপরোয়া আচরণ করেছে। আল্লাহর কসম, এই হামলার ফলাফল হবে গুরুতর এবং জায়নবাদী শাসকগোষ্ঠী ধ্বংস হয়ে যাবে। জায়নবাদীদের হামলায় ইরানে যারা নিহত হয়েছেন—তাদের রক্ত ইরানের জনগণ বৃথা যেতে দেবে না, নিজেদের আকাশসীমায় অনুপ্রবেশও সহ্য করবে না। আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যরা প্রস্তুত। দেশের সর্বস্তরের মানুষ তাদের পাশে আছেন।”
গত ১৩ জুন শুক্রবার ভোর ৪টার দিকে ইসরায়েলের বিমানবাহিনী (আইএএফ) ইরানের রাজধানী তেহরানসহ অন্তত আটটি শহরে ব্যাপক বিমান হামলা চালায়। এতে অন্তত ৭৮ জন নিহত এবং প্রায় ৩০০ জন আহত হন।
হামলার মূল লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক প্রকল্প ও সামরিক স্থাপনাগুলো। বার্তা সংস্থা এএফপির তথ্যমতে, হামলায় অন্তত ১০০টি স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এর পাল্টা প্রতিক্রিয়ায় শুক্রবার মধ্যরাতে ইরান ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবসহ বিভিন্ন শহরে হামলা চালায়। এতে অন্তত ৪১ জন ইসরায়েলি আহত হন, যাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।
এক্সবার্তায় আয়াতুল্লাহ খামেনী বলেন, “এই অশুভ, ঘৃণ্য এবং সন্ত্রাসী জায়নবাদীদের শক্ত জবাব দেওয়ার সময় এসেছে এবং আল্লাহর ইচ্ছায় আমরা তা দেবো। তাদের প্রতি কোনো দয়া দেখানো হবে না। জায়নবাদীদের জীবন নিশ্চিতভাবে কঠিন এবং তিক্ত করে তোলা হবে। যে ঘৃণ্য অপরাধ তারা করেছে, এরপর তারা আর নিরাপদে পালিয়ে যেতে পারবে না।”
সূত্র : এএফপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ