ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিরিন শিলার কারণে বাতিল বিটিভির ম্যাগাজিন অনুষ্ঠান
গত বছরের জুলাই মাসে দেশজুড়ে কোটা সংস্কার আন্দোলন যখন তুঙ্গে, তখন শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে বিতর্কিত স্ট্যাটাস দিয়ে সমালোচিত হয়েছিলেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শিরিন শিলা। তার সেই মন্তব্যে নেটিজেনরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন, যার ফলে তাকে পোস্টের কমেন্ট অপশন বন্ধ রাখতে বাধ্য হতে হয়।
এরপর গণ-অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পরও ছাত্র-জনতার বিপক্ষে অবস্থান নিয়ে শিরিন শিলা ক্ষমা চাননি। সম্প্রতি আলোচিত ক্যাসিনো কাণ্ডের অন্যতম হোতা যুবলীগ নেতা এনামুল হক আরমানের ঘনিষ্ঠ বান্ধবী হিসেবে পরিচিত এই নায়িকা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছিলেন। এমন অবস্থায় আসলো নতুন বার্তা।
এবার ঈদের বিটিভির ম্যাগাজিন অনুষ্ঠান ‘চাওয়া পাওয়া’-এর একটি পর্বে অতিথি হয়েছিলেন শিরিন শিলা। তার এই উপস্থিতি সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল বিতর্কের জন্ম দেয়। প্রশ্ন ওঠে, ছাত্র-জনতার ন্যায্য আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেওয়া একজন কীভাবে রাষ্ট্রীয় সম্প্রচারে জায়গা পান? কে বা কারা তাকে বিটিভিতে কাজের সুযোগ দিল?
এই সমালোচনা বিটিভি কর্তৃপক্ষের নজরে এলে তারা তড়িৎ ব্যবস্থা নেন। ঈদের দিন রাতে ম্যাগাজিন অনুষ্ঠানটি প্রচার হওয়ার কথা থাকলেও শিরিন শিলা থাকায় সমালোচনা এড়াতে তা বাতিল করা হয়।
অনুষ্ঠানটির গ্রন্থনার দায়িত্বে থাকা কবি আসাদ কাজল এ বিষয়ে বলেন, “জুয়েল আইচ এ অনুষ্ঠানে অতিথি হওয়ার কথা ছিল। কিন্তু তার ব্যস্ততার কারণে না পাওয়াতে শিরিন শিলাকে অতিথি করা হয়। আমরা আসলে অবগত ছিলাম না যে তিনি গণঅভ্যুত্থানের বিপক্ষে ছিলেন এবং ছাত্রদের বিপক্ষে অবস্থান নিয়ে সমালোচিত হয়েছেন। বিষয়টি যখন আমাদের নজরে আসে তখন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করলে তারা অনুষ্ঠানটি বাতিলের সিদ্ধান্ত নেন।”
আসাদ কাজল আরও যোগ করেন, “রেকর্ডিং-এর পর দেখেছি খুবই দারুণ একটি অনুষ্ঠান হয়েছিল। কিন্তু শিরিন শিলা থাকায় শেষ পর্যন্ত ম্যাগাজিন অনুষ্ঠানটি স্থগিত করতে হয়। সামনে এটি নতুন করে করার আগ্রহ আছে।”
শিরিন শিলাকে অনেক সময় ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় থেকে নিজেদের অবস্থান মজবুত করা সুবিধাভোগী সংস্কৃতিকর্মীদের একজন হিসেবে উল্লেখ করা হয়। মডেলিংয়ের মাধ্যমে শোবিজে নাম লেখানো শিরিন শিলা শুরুতে বেশকিছু মিউজিক ভিডিওতে কাজ করেন। এরপর ২০১৪ সালে ওয়াজেদ আলী সুমনের ‘হিটম্যান’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় তার। যদিও কাজের চেয়ে বিভিন্ন সময় ব্যক্তিগত বিতর্কিত আলোচনায় তিনি বেশি চর্চায় থাকেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- ৪৯তম বিশেষ বিসিএস উত্তীর্ণদের ফের ভেরিফিকেশন হতে পারে
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ফের বাংলাদেশিদের জন্য খুলতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার
- ভূমিকম্পে কাঁপল দেশ
- ‘বাবার দোয়া’ ক্রিকেট বোর্ডকে বদলাতে চান তামিম ইকবাল
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ বাড়ছে
- ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ