ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ঢাবি সিন্ডিকেটে ডাকসু নিয়ে আলোচনা না করার দাবিতে ছাত্রদলের হট্টগোল
ডুয়া নিউজ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিন্ডিকেট সভায় ডাকসু নির্বাচন নিয়ে আলোচনা না করা এবং দ্রুত কোনো সিদ্ধান্ত না নেওয়ার দাবিতে ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ ও হট্টগোল করেছেন।
বৃহস্পতিবার (০২ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সামনে এমন ঘটনা ঘটে।
বিক্ষোভের শুরুতে আওয়ামী লীগপন্থি সিন্ডিকেট সদস্যদের প্রতিরোধ করতে সন্ধ্যা সাড়ে ৫টায় সাধারণ শিক্ষার্থীরা সিনেট ভবনে বিক্ষোভ শুরু করেন। তারা স্লোগান দিতে থাকেন—‘আওয়ামী লীগের সিন্ডিকেট- ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘ফ্যাসিবাদের সিন্ডিকেট- ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘ডাকসুর রোডম্যাপ- দিত হবেই’, ‘টু জিরো টু ফোর- ফ্যাসিবাদ নো মোর’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’।
বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা ডাকসু নির্বাচন দ্রুত দেওয়ার দাবি জানান। তবে ছাত্রদলের নেতাকর্মীরা এখনই ডাকসু নিয়ে আলোচনা না করার দাবি জানান। সূর্যসেন হল ছাত্রদলের প্রচার সম্পাদক আবিদুর রহমান মিশু উপাচার্যের কাছে মন্তব্য করেন, ক্যাম্পাসে ছাত্রদল এখনও রাজনীতি শুরু করতে সক্ষম হয়নি। অস্থিতিশীল পরিস্থিতি ও বিভিন্ন ব্যানারের রাজনীতির মধ্যে কোনো অনির্বাচিত সিন্ডিকেট সদস্যের সভায় ডাকসু নির্বাচন নিয়ে আলোচনা না করার আহ্বান জানান।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেন, আজকের সিন্ডিকেট সভায় ছাত্রদের দাবির প্রেক্ষিতে আওয়ামীপন্থি সদস্যদের রাখা হয়নি। তিনি শিক্ষার্থীদের সহায়তা কামনা করে বলেন, প্রশাসনিক কার্যক্রমের জন্য সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হচ্ছে।
ডাকসু নিয়ে উপাচার্য বলেন, আজকের সিন্ডিকেট সভার এজেন্ডার মধ্যেই ডাকসু সংক্রান্ত কিছু নেই। ডাকসুর বিষয়ে সংশ্লিষ্ট কমিটির দেওয়া তথ্য অনুযায়ী সবার সাথে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। সবার ঐক্যমত না হলেও বৃহত্তর অংশের সমর্থন নিয়েই আমরা এগিয়ে যাব।
উল্লেখ্য, ১৮ সদস্যের সিন্ডিকেটে বিভিন্ন ক্যাটাগরিতে মনোনীত ৮ জন ইতোমধ্যে বাদ পড়েছেন। প্রথমে রাষ্ট্রপতি মনোনীত তিনজন বাদ পড়েন এবং নতুন ৩ জন যুক্ত হন। পরে ডিন ও প্রভোস্ট এবং শিক্ষক ক্যাটাগরিতে ৫ জন সিন্ডিকেট সদস্য বাদ পড়েন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?