ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাবি-তে পোষ্য কোটা বাতিল
ডুয়া নিউজ: শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) থেকে স্থায়ীভাবে পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার (০২ জানুয়ারি) রাত ৯টার দিকে উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেন এবং এই সিদ্ধান্ত ঘোষণা করেন।
অধ্যাপক সালেহ হাসান নকীব জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা আর থাকছে না। তবে তিনি একটি প্রক্রিয়ার মাধ্যমে এই পরিবর্তন বাস্তবায়নের কথাও উল্লেখ করেন।
এর আগে, বিভিন্ন দাবিতে সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে আন্দোলন শুরু করেন। এর ফলে প্রশাসন ভবনে অবরুদ্ধ হয়ে পড়েন দুই উপ-উপাচার্য এবং দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী।
বিশেষ প্রয়োজনেও কাউকে বের হতে বা প্রবেশ করতে দেওয়া হয়নি। ফলে আটকে থাকা ব্যক্তিরা খাবারও গ্রহণ করতে পারেননি, যা অনেকের জন্য ভোগান্তির সৃষ্টি করে।
আন্দোলনকারীরা হুঁশিয়ারি দেন, পোষ্য কোটা বাতিল না হলে তারা রোববার থেকে সম্পূর্ণ শাটডাউনের ঘোষণা দেবেন।
উদ্ভূত পরিস্থিতিতে রাত ৯টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে উপাচার্য পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্তের কথা জানান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?