ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
বিএসএমএমইউ পরিচালকের কক্ষে তালা দিলেন আহতরা
ডুয়া নিউজ: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের পরিচালকের কক্ষে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন জুলাই গণঅভ্যুত্থানে আহত চিকিৎসাধীন ব্যক্তিরা।
বৃহস্পতিবার (০২ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে তারা প্রথমে শাহাবাগ মোড়ের সড়কে বিক্ষোভ শুরু করেন। পরে বিক্ষুব্ধরা সড়ক ত্যাগ করে হাসপাতালের ভিতরে গিয়ে বিক্ষোভ অব্যাহত রাখেন।
বিক্ষুব্ধরা জানান, হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসাধীন আহতদের সঙ্গে বিভিন্ন সময় খারাপ আচরণ করেছে। যার ফলে তারা ক্ষুব্ধ। এ ক্ষোভের বহি:প্রকাশ করে তারা শাহাবাগ মোড়ে সড়ক অবরোধ করেন। যার ফলে সেখানে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম ঘটনাস্থলে এসে বিক্ষুব্ধদের শান্ত করার চেষ্টা করেন এবং হাসপাতাল পরিচালকের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ