ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
বিদেশে জব্দ সম্পদ ফেরাতে গতি আনছে সরকার: শফিকুল আলম
দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনতে জোর প্রচেষ্টা চালাচ্ছে সরকার। এরইমধ্যে বিভিন্ন দেশে পাচার হওয়া কিছু সম্পদ জব্দও করা হয়েছে। এখন সেই অর্থ দেশে ফেরত আনার উদ্যোগ আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বুধবার (স্থানীয় সময়) লন্ডনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, পাচার হওয়া অর্থ উদ্ধার একটি জটিল ও দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। এ প্রক্রিয়াকে দ্রুত ও কার্যকর করতে অন্তর্বর্তীকালীন সরকার সক্রিয়ভাবে কাজ করছে।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে লন্ডনে রয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তারা যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইমস এজেন্সি (এনসিএ)-এর সঙ্গে বৈঠক করেছেন। ওই সংস্থার পাচার রোধে রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা, এবং তারা ইতোমধ্যে দুইটি উদ্যোগ নিয়েছে বলেও জানান শফিকুল আলম।
তিনি বলেন, পাচারকৃত অর্থ কোন পথে গেছে, কীভাবে শনাক্ত ও জব্দ করা যায়—সে বিষয়ে এনসিএ-র সহায়তা নেওয়া হচ্ছে। পাশাপাশি অন্য দেশগুলোর অভিজ্ঞতা বিশ্লেষণ করে সম্ভাব্য পদক্ষেপ নেওয়ার বিষয়েও আলোচনা চলছে।
এ ছাড়া, যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জনাথন পাওয়েলের সঙ্গেও এই বিষয়ে আলোচনা করেছেন অধ্যাপক ইউনূস। বৈঠকে রোহিঙ্গা সংকট, জাতীয় ঐকমত্য গঠন এবং দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিয়েও মতবিনিময় হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী