ঢাকা, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩
শেয়ারবাজারে বিস্ময়: এক লাখ টাকার শেয়ার ৮০ কোটি!
এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছে ভারতের শেয়ারবাজারে। ১৯৯০ সালে মাত্র এক লাখ টাকা বিনিয়োগ করে কেনা একটি ইস্পাত কোম্পানির শেয়ারের মূল্য তিন দশকপর দাঁড়িয়েছে প্রায় ৮০ কোটি টাকায়। এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসতেই শেয়ারবাজারে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
শেয়ার বিশেষজ্ঞ সৌরভ দত্ত সম্প্রতি এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) জেএসডব্লিউ স্টিলের শেয়ারের ছবি পোস্ট করে এই ঘটনাটি জানান। তিনি উল্লেখ করেন, তিন দশক আগে কেনা এই শেয়ারগুলোর বর্তমান বাজারমূল্য ৮০ কোটি টাকা। যে ব্যক্তি এই শেয়ারগুলো কিনেছিলেন, তার নাম অবশ্য সৌরভ দত্ত প্রকাশ করেননি।
সৌরভ দত্তের পোস্ট অনুযায়ী, ১৯৯০ সালে 'জিন্দাল বিজয়নগর স্টিল' কোম্পানির নামে লাখ টাকা খরচ করে শেয়ারগুলো কেনা হয়েছিল। সময়ের পরিক্রমায় সেই শেয়ারের কথা পরিবারের সদস্যরা একরকম ভুলেই গিয়েছিলেন।
তবে সম্প্রতি ওই ব্যক্তির ছেলে তার বাবার কেনা ইস্পাত কোম্পানির শেয়ারের নথি খুঁজে পান। তিনি সমাজমাধ্যম প্ল্যাটফর্ম 'রেডিট'-এ সক্রিয়। শেয়ারের নথি হাতে পেয়ে তিনি সৌরভ দত্তের দ্বারস্থ হন। হিসাব কষতেই জানা যায়, রাতারাতি তিনি ৮০ কোটি টাকার মালিক হয়ে গেছেন। শেয়ার বিশেষজ্ঞ সৌরভ ওই ব্যক্তির পরিচয় গোপন রেখেছেন।
বর্তমানে জেএসডব্লিউ স্টিলের শেয়ারের দাম প্রায় হাজার টাকার আশেপাশে ঘোরাফেরা করছে। গত এক মাসে এর দর প্রায় সাড়ে তিন শতাংশ বেড়েছে এবং বছর থেকে বছরের হিসাবে এতে প্রায় ১২ শতাংশের বৃদ্ধি দেখা গিয়েছে। এই ঘটনা বিনিয়োগকারীদের মধ্যে দীর্ঘমেয়াদী বিনিয়োগের গুরুত্ব এবং ধৈর্য ধারণের সুফল সম্পর্কে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ আগস্ট)
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
- ফুল ফান্ডেড স্কলারশিপে অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ
- ঢাবির সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে দুইজন আটক
- দেশের বাজারে ফের বেড়েছে সোনার দাম
- ‘গুলশানের চামেলি’ তে যৌনকর্মীর দালাল অ্যাডলফ খান
- আজ শুক্রবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নবম পে স্কেল বাস্তবায়ন চূড়ান্ত পর্যায়ে, যা জানালেন অর্থমন্ত্রী
- জাপানে সম্পূর্ণ ফ্রি স্কলারশিপে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ
- যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হলো
- বিজ্ঞান কারখানায় জব কার্ড অটোমেশন চালু করল ঢাবি