ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
ভিসা নিয়ে নতুন করে সুখবর দিল সৌদি
সৌদি সরকার হজ মৌসুম শেষে সাময়িকভাবে বন্ধ থাকা সব ধরনের ভিসা আবারও চালু করেছে। এর মধ্যে রয়েছে ওমরাহ ভিসা এবং প্রবাসীদের জন্য দীর্ঘমেয়াদী ফ্যামিলি ভিজিট ভিসা।
গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, এই সিদ্ধান্ত ১০ জুন (মঙ্গলবার) থেকে কার্যকর হয়েছে।
হজের প্রস্তুতি ও নিরাপত্তার জন্য গত জানুয়ারি থেকে ১০ জুন পর্যন্ত সব ধরনের ভিসা কার্যক্রম স্থগিত রাখা হয়েছিল। এতে অনেক প্রবাসী সাময়িকভাবে অসুবিধার মুখে পড়েন, বিশেষ করে যারা পরিবারকে নিয়ে আসার পরিকল্পনা করেছিলেন বা ওমরাহ পালনের জন্য ভিসা চেয়েছিলেন।
এখন ভিসা কার্যক্রম পুনরায় চালু হওয়ায় প্রবাসী পরিবারগুলো স্বস্তি পেয়েছেন। ওমরাহ ভিসার জন্য অনুমোদিত ট্রাভেল এজেন্সিগুলো ইতোমধ্যে নতুন আবেদন নেওয়া শুরু করেছে।
সৌদি সরকারের এই সিদ্ধান্তে দেশটির পর্যটন খাত ও অর্থনীতিতে নতুন গতি সৃষ্টি হবে বলে বিশ্লেষকরা মনে করছেন। এতে বিশ্বজুড়ে লাখো প্রবাসী উপকৃত হবেন, বিশেষ করে বাংলাদেশসহ বিভিন্ন দেশের শ্রমিকরা যারা দীর্ঘদিন ধরে পরিবারকে নিয়ে আসার জন্য ভিসার অপেক্ষায় ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ