ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
হাজিদের ফিরতি ফ্লাইট শুরু, হজ মিশন জানাল সময়সূচি
পবিত্র হজের সব আনুষ্ঠানিকতা শেষ করেছেন হাজিরা। এবার সৌদি আরব থেকে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন হাজিরা।
মঙ্গলবার (১০ জুন) থেকে শুরু হয়েছে বাংলাদেশি হাজিদের ফিরতি ফ্লাইট। এই কার্যক্রম চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত।
চলতি বছর বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১৫৭ জন হজযাত্রী সৌদি আরবে গিয়েছিলেন। হজের আনুষ্ঠানিকতা চলাকালে ১৯ জন হজযাত্রী ইন্তেকাল করেছেন। পাশাপাশি, সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বছর ৪৩৬টি ভুয়া হজ এজেন্সি বন্ধ করে দিয়েছে এবং আইন লঙ্ঘনের দায়ে ৪৬২ জনকে গ্রেপ্তার করেছে।
এদিকে, হজ মৌসুমে এখন পর্যন্ত ১৮৮ বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে চিকিৎসা নিয়েছেন এবং ১৯ জন দেশটির সরকারি হাসপাতালে ভর্তি আছেন।
এবারের হজ অনুষ্ঠিত হয় ৫ জুন। বাংলাদেশ থেকে হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ছিল ২৯ এপ্রিল এবং শেষ ফ্লাইট ৩১ মে। এ সময়ের মধ্যে সরকারি-বেসরকারি মিলিয়ে মোট ২১৯টি হজ ফ্লাইট পরিচালিত হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী