ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা, অবরুদ্ধ ২ উপ-উপাচার্য
ডুয়া ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। এ সময় ভিতরে অবস্থান করছেন বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপাচার্য। পোষ্য কোটা বাতিল না করায় এ ভবনে তালা দেন তারা।
অবরুদ্ধ দুই উপ-উপাচার্য হলেন, অধ্যাপক ফরিদ উদ্দিন খান (শিক্ষা) এবং হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দিন (প্রশাসন)।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে এ ভবনে তালা দেয়া হয়। পরে ভবনের সামনে অবস্থান করেন শিক্ষার্থীরা।
এসময় ‘কোটা না মেধা? মেধা মেধা’ ‘পোষ্য কোটা বাতিল করো, মেধাবীদের যাচাই করো’ এমন শ্লোগান দেন শিক্ষার্থীরা।
এসময় সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, একটি যৌক্তিক সংস্কার করতে গিয়ে সরকার পরিবর্তন হয়ে গেল কিন্তু কোনো প্রকার কোটার সংস্কার তো হলোই না বরং একটা অযৌক্তিক, একটা পরিবারতন্ত্র এখনো রাবিতে বিদ্যামান রয়েছে। আমরা ৭ দিনের আল্টিমেটাম দিয়েছিলাম সে সময় শেষ। রাবি কর্তৃপক্ষ শহীদের রক্তের সঙ্গে বেইমানি করতে পারে কিন্তু রাবির মেধাবী শিক্ষার্থীরা তা করবে না ইনশাআল্লাহ। যতক্ষণ পর্যন্ত না পোষ্য কোটা বাতিল না করা হবে, ততক্ষণ পর্যন্ত প্রশাসনিক ভবনে কেউ ঢুকতে বা বের হতে পারবেন না।
উল্লেখ্য, গতকাল বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত ভর্তি কমিটির জরুরি সভায় কোটার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। এরপর সমন্বয়কদের পক্ষ থেকে তালা দেয়ার আলটিমেটাম দেয়া হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?