ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
ঈদের ছুটি বাড়ানো ইস্যুতে বিভ্রান্তিতে ড্যাফোডিলের শিক্ষার্থীরা
ঈদুল আজহা উপলক্ষে ছুটি বাড়ানো হয়েছে—এমন একটি ভুয়া ইমেইলের কারণে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সৃষ্টি হয়েছে বিভ্রান্তি। আজ সোমবার (৯ জুন) কিছু শিক্ষার্থীর অফিসিয়াল মেইলে ছুটির সময় বাড়ানোর একটি নোটিশ পাঠানো হয়। এতে উল্লেখ ছিল যে ১২ জুন পর্যন্ত ঘোষিত ছুটি ১৯ জুন পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
তবে বিশ্ববিদ্যালয়ের প্রকৃত নোটিশ অনুযায়ী, ৫ জুন থেকে ১২ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। ভুয়া মেইলে ছুটি কেবলমাত্র একাডেমিক কার্যক্রমের জন্য বাড়ানো হয়েছে বলে দাবি করা হয় এবং নোটিশে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও সহকারী রেজিস্ট্রারের নাম, অফিসিয়াল ঠিকানা, ওয়েবসাইট ও ফোন নম্বরও হুবহু ব্যবহার করা হয়। ফলে অনেক শিক্ষার্থী একে সত্য ভেবে বিভ্রান্ত হন।
এই মেইল পাওয়ার পর অনেক শিক্ষার্থী বাস ও ট্রেনের ফিরতি টিকিট পরিবর্তন করেন, অনেকে পরিবারের সদস্যদের ছুটি বাড়ার কথাও জানিয়ে দেন। পরে শিক্ষার্থীদের আলোচনার মাধ্যমে জানা যায়, এটি একটি ভুয়া মেইল।
বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবদুল্লাহ বলেন, “মজার ছলে সোশ্যাল মিডিয়ায় কিছু করা যায় কিন্তু বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ইমেইল ব্যবহার করে এমন কাজ অপরাধ। এতে ভবিষ্যতে কেউ গুরুত্বপূর্ণ মেইল বিশ্বাস নাও করতে পারে। প্রশাসনের উচিত এ ধরনের ঘটনায় কঠোর পদক্ষেপ নেওয়া।”
নারী শিক্ষার্থী লেখা বলেন, “এটা শুধু মজা নয় বরং আমাদের মতো অনেক নারী শিক্ষার্থীর বাসায় এ ধরনের তথ্য জানালে পরিবারের ভেতর অবিশ্বাসের পরিবেশ তৈরি হতে পারে। সব পরিবার তো বিষয়গুলো সহজে বোঝে না।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ খায়রুল সগীর জানান, “ফেইক মেইলের বিষয়টি শুনেছি। যেহেতু এখন বিশ্ববিদ্যালয় বন্ধ, খোলার পর বিষয়টি তদন্ত করে দেখা হবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)