ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ঢাবির প্রাক্তন ছাত্র হারুন উর রশিদের অকাল প্রয়াণে শোক ও স্মরণসভা অনুষ্ঠিত
ডুয়া ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৭৯-৮০ সেশনের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছাত্র হারুন উর রশিদের অকাল প্রয়াণে শোক ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (০২ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের অ্যালামনাই ফ্লোরে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
এ শোক ও স্মরণসভায় সভাপতিত্ব করেন আশরাফুল হক মুকুল।
এসময় প্রয়াত হারুনের এক বন্ধু বলেন, আমি হারুনের সঙ্গে সলিমুল্লাহ মুসলিম হলে থাকতাম। তার সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক ছিলো। হারুন খুবই বিনয়ী মানুষ ছিলো। একসাথে খেতে যেতাম। হারুন ১৭ তারিখ চলে গেছে পরপারে। আমি জানতাম না। হারুনের আত্মার মাগফেরাত কামনা করি।
আরেক বন্ধু বলেন, হারুন খুবই পরোপকারী এবং উদার মানুষ ছিলেন।
ঢাবির প্রাক্তন ছাত্র হারুন উর রশিদের মেয়ে বলেন, আমার বাবা খুবই অমায়িক মানুষ ছিলেন। তিনি আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গল্প শোনাতেন। তারা কত মজার ঘটনা ঘটিয়েছে সেগুলো গল্প করতেন। আমি ঈর্ষান্বিত হতাম, আমার বাবা ঢাবিতে এতো মজা করেছেন, আমিও যদি পারতাম।
তিনি আরও বলেন, আমার বাবা সুখী একটি জীবন পার করেছেন। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?