ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
৪২ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগের ঘোষণা অনুযায়ী, যুক্তরাষ্ট্রে অবস্থানরত অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ধাপে ধাপে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া এখনো চালিয়ে যাচ্ছে দেশটির প্রশাসন। এরই ধারাবাহিকতায় গতকাল রোববার (৮ জুন) বিকেল সাড়ে ৩টায় একটি বিশেষ ফ্লাইট (OAE-3331) করে ৪২ জন বাংলাদেশিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাঠানো হয়েছে।
ঢাকার কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর বৈশ্বিক প্রক্রিয়ার অংশ হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। ফেরত আসা ব্যক্তিদের মধ্যে ২৪ জনের প্রয়োজনীয় নথিপত্র সঠিক থাকায় তারা দ্রুতই ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করে সন্ধ্যা সাড়ে ৬টার মধ্যে বাড়ি ফিরে যান। তবে বাকি ১৮ জনের কাগজপত্রে ঘাটতি থাকায় দূতাবাস ও ইমিগ্রেশন পুলিশের মধ্যে সমন্বয়ের মাধ্যমে জিডি করে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে তারা রাত ১০টার পর বিমানবন্দর ত্যাগ করেন।
এর আগেও ট্রাম্প প্রশাসনের সময়ে একাধিক দফায় অবৈধ বাংলাদেশি অভিবাসীদের দেশে ফেরত পাঠানো হয়। সর্বশেষ গ্রিফন এয়ারের (GRP-26) একটি বিশেষ ফ্লাইটে ৫ জন বাংলাদেশিকে ঢাকায় ফেরত পাঠানো হয়েছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?