ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২
১ জুলাই থেকে জার্মানির ভিসা প্রক্রিয়া কঠিন হচ্ছে
জার্মান ভিসা পাওয়ার প্রক্রিয়া আরও কঠিন হতে যাচ্ছে। ২০২৫ সালের ১ জুলাই থেকে জার্মানির নতুন ভিসা নীতিমালা কার্যকর হলে ভিসা প্রত্যাখ্যানের পর আর বিনামূল্যে আপিল করার সুযোগ থাকছে না।
বর্তমানে যদি কোনো আবেদনকারীর ভিসা বাতিল হয়, তাহলে তিনি বিনা খরচে আপিল করে পুনর্বিবেচনার আবেদন করতে পারেন। অতিরিক্ত কোনো আইনি প্রক্রিয়ায় না গিয়েও কেবল প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে বিষয়টি নিষ্পত্তি সম্ভব।
তবে নতুন নিয়মে, ভিসা প্রত্যাখ্যান হলে আবেদনকারীকে আবার নতুন করে আবেদন করতে হবে কিংবা চাইলে বার্লিনের প্রশাসনিক আদালতে মামলা করতে হবে।
জানা গেছে, ভারত ও বাংলাদেশসহ কিছু দেশ থেকে বিপুল পরিমাণ ভিসা আবেদন জমা পড়ায় সংশ্লিষ্ট দূতাবাসগুলোতে কর্মীর ওপর চরম চাপ সৃষ্টি হচ্ছে। এ চাপ কমাতে পরীক্ষামূলকভাবে জার্মানি একটি পাইলট প্রকল্প চালু করেছিল। সেখানে দেখা গেছে, প্রত্যাখ্যাত ভিসার পর পুনরায় নতুন আবেদন গ্রহণযোগ্যতা বাড়িয়েছে এবং আদালতের মাধ্যমে আপিল করাও কার্যকর প্রক্রিয়া হিসেবে কাজ করেছে।
এই পরীক্ষার সফলতার পর এবার নতুন নিয়মটি পুরো বিশ্বে কার্যকর করা হচ্ছে।
এ অবস্থায় আবেদনকারীদের প্রতি আহ্বান জানানো হয়েছে, ভিসা আবেদনের আগে যেন সব প্রয়োজনীয় কাগজপত্র নিখুঁতভাবে প্রস্তুত করে জমা দেন। যদি কোনো কারণে ভিসা না-ও মেলে, তবে হতাশ হওয়ার কিছু নেই—আবার নতুন করে আবেদন করা যাবে অথবা চাইলে আইনি পথে সমাধানের সুযোগ থাকবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস
- পিএসসিতে ১১১টি নন-ক্যাডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী