ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ভারত
২৪ ঘণ্টায় করোনায় মৃ'ত্যু ৬
ভারতে আবারও উদ্বেগজনক হারে বাড়ছে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ। দেশটিতে সক্রিয় আক্রান্তের সংখ্যা ছয় হাজার ছাড়িয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ছয়জন।
আজ রবিবার (৮ জুন) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি কেরালায়। এরপর রয়েছে গুজরাট, পশ্চিমবঙ্গ এবং দিল্লি। বর্তমানে ভারতে সক্রিয় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ১৩৩ জনে।
স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, 'যারা আক্রান্ত হয়েছেন তাদের বেশিরভাগ সুস্থ আছেন এবং বাড়িতেই তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।'
ভারতে হঠাৎ করে করোনার সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু হয়েছে। যদিও গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা মাত্র ৬৫ জন। এছাড়া চলতি বছরের ২২ মে পর্যন্ত সক্রিয় করোনা রোগীর সংখ্যা ছিল কেবল ২৫৭ জন।
সতর্কতা হিসেবে ইনফ্লুয়েঞ্জাসহ অন্যান্য শ্বাসপ্রশ্বাসজনিত রোগে আক্রান্ত ব্যক্তিদের বিশেষ নজরদারিতে রাখা হচ্ছে।
২০১৯ সালের শেষ দিকে চীনে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। পরে এটি কোভিড-১৯ নামে পরিচিত হয়। এই ভাইরাসের প্রভাবে পুরো বিশ্বজুড়ে কার্যক্রম থমকে গিয়েছিল।
সূত্র: টাইমস অব ইসরায়েল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)