ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
সৌদিতে বাংলাদেশসহ ১৪টি দেশের ওয়ার্ক ও ওমরাহ ভিসা স্থগিত
সৌদি আরব বাংলাদেশসহ ১৪টি দেশের নাগরিকদের জন্য ওয়ার্ক এবং ওমরাহ ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করেছে। এছাড়া পারিবারিক ভিসা প্রদানেও আরোপ করা হয়েছে কিছু নিষেধাজ্ঞা। গত ৩১ মে থেকে শুরু হওয়া এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে আগামী ৩০ জুন পর্যন্ত।
এই স্থগিতাদেশের আওতায় পড়া অন্য দেশগুলো হলো: পাকিস্তান, ভারত, মিসর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া, ইয়েমেন এবং মরক্কো।
সৌদির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের নির্দেশনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ৩০ জুন পর্যন্ত নতুন কোনো ওয়ার্ক কিংবা ওমরাহ ভিসা ইস্যু করা হবে না। এমনকি যেসব আবেদনকারী ৩১ মে’র আগে ভিসা পেলেও এখনও সৌদিতে প্রবেশ করেননি, তারাও এই সময়ের মধ্যে সৌদিতে প্রবেশ করতে সমস্যার সম্মুখীন হতে পারেন।
এই পদক্ষেপ নেওয়া হয়েছে মূলত হজযাত্রীদের আগমন ও হজ সম্পন্নের পর তাদের নির্বিঘ্নে সৌদি ত্যাগ নিশ্চিত করতে।
উল্লেখ্য, চলতি বছরের হজ কার্যক্রম শুরু হয়েছে ৪ জুন এবং শেষ হয়েছে ৭ জুন। হাজিদের অধিকাংশই জুন মাসের শেষ নাগাদ সৌদি আরব ত্যাগ করবেন।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, স্থগিতাদেশের আওতাভুক্ত ১৪টি দেশের নাগরিকরা সাধারণত সর্বাধিক সংখ্যায় ওয়ার্ক ভিসার জন্য আবেদন করে থাকেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে