ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
বাংলাদেশিদের জন্য থাইল্যান্ডের ই-ভিসা চালু
ডুয়া নিউজ : বাংলাদেশের সাধারণ পাসপোর্টধারীদের জন্য ই-ভিসা চালু করেছে দক্ষিণ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ড। বৃহস্পতিবার (২ জানুয়ারি) থেকে ই-ভিসা সুবিধা চালু করেছে দেশটি।
ঢাকার থাইল্যান্ড দূতাবাস জানিয়েছে, বাংলাদেশি সাধারণ পাসপোর্টধারীরা অনলাইনে আবেদন করে থাইল্যান্ডের ভিসা নিতে পারবেন। আবেদনের ১০ দিনের মধ্যে ই-মেইলে পাঠানো হবে ই-ভিসা। এই ভিসা নিয়ে থাইল্যান্ডে প্রবেশ করতে পারবেন বাংলাদেশিরা।
অনলাইনে থাইল্যান্ডের ভিসা নেওয়ার জন্য প্রথমে নিজের একটি অ্যাকাউন্ট খুলতে হবে। তারপর আবেদন ফর্মপূরণ করতে হবে। সেখানে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে।
ক্যাটাগরি অনুযায়ী ভিসা ফি অনলাইনে দিতে হবে। আবেদন সাবমিট করার পর ১০ দিনের মধ্যেই ই-মেইলে ভিসা চলে আসবে।
গত ১৯ ডিসেম্বর থেকে বাংলাদেশের সরকারি পাসপোর্টধারীদের ই-ভিসা চালু করেছে থাইল্যান্ড। ২৪ ডিসেম্বর থেকে ঢাকার থাইল্যান্ড ভিসা সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে। ইতোমধ্যে নিজেদের ৬৯টি দূতাবাসে ই-ভিসা সুবিধা চালু করেছে থাইল্যান্ড।
থাইল্যান্ড ভিসা নেওয়ার জন্য এখানে ক্লিক করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস
- পিএসসিতে ১১১টি নন-ক্যাডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী