ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিল আফ্রিকার দেশ
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবার পাল্টা ব্যবস্থা নিয়েছে আফ্রিকার দেশ চাদ। দেশটি সাময়িকভাবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের ভিসা প্রদান বন্ধ ঘোষণা করেছে। বৃহস্পতিবার (৫ জুন) ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
চাদের প্রেসিডেন্ট ইদ্রিস ডেবি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্ট করে বলেন, "যুক্তরাষ্ট্রের একটি ভ্রমণ নিষেধাজ্ঞায় চাদের নাগরিকদের অন্তর্ভুক্ত করার প্রতিক্রিয়ায় আমেরিকান নাগরিকদের জন্য ভিসা প্রদান স্থগিত করা হয়েছে।"
তিনি আরও বলেন, "আমি পারস্পরিকতা নীতির ভিত্তিতে আমেরিকান নাগরিকদের ভিসা প্রদান বন্ধ করার নির্দেশ দিয়েছি। চাদের কাছে দেয়ার মতো কোনো বিমান নেই, বিলিয়ন বিলিয়ন ডলার নেই, কিন্তু চাদের আছে তার মর্যাদা ও গর্ব।"
চাদের প্রেসিডেন্ট ইদ্রিস ডেবি এক পোস্টে মূলত কাতারের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ৪০০ মিলিয়ন ডলারের একটি বিমান উপহার দেওয়ার ইঙ্গিত দেন।
সম্প্রতি যুক্তরাষ্ট্র ১২টি দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে যার মধ্যে চাদও অন্তর্ভুক্ত। এর প্রতিবাদে পাল্টা পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য ভিসা প্রদান সাময়িকভাবে বন্ধ করে দেয় চাদ।
ডেবি বলেন, চাদ হয়তো অর্থনৈতিক বা কূটনৈতিক ক্ষমতায় যুক্তরাষ্ট্রের সমকক্ষ নয়। তবে সার্বভৌমত্ব ও মর্যাদার প্রশ্নে কোনো ছাড় দেবে না।
বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র ও চাদের মধ্যে কূটনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত